AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP to Congress Joining: বাগদায় বিজেপিতে বড় ভাঙন, কংগ্রেস শিবিরে যোগদান সকলে

শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনার বাগদা থেকে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী এবং জেলা গ্রামীণ কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রানী দত্ত চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করল ৫০ জন বিজেপি কর্মী। এই দিন বাগদা বিধানসভার আষারু গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর এলাকা থেকে এই পঞ্চাশ জন ব্যক্তি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।

BJP to Congress Joining: বাগদায় বিজেপিতে বড় ভাঙন, কংগ্রেস শিবিরে যোগদান সকলে
কংগ্রেসে যোগদানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 11, 2026 | 9:16 PM
Share

বাগদা: বাগদায় বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে কংগ্রেসের যোগ দিলেন পঞ্চাশ জন বিজেপি কর্মী। যেখানে হিন্দু-মুসলিম নিয়ে রাজনীতি হয়, সেখানে আমরা থাকতে চাই না জানাল যোগদানকারীরা । কোন প্রভাব পড়বে না দাবি বিজেপির।

শনিবার বিকেলে উত্তর ২৪ পরগনার বাগদা থেকে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী এবং জেলা গ্রামীণ কংগ্রেসের সভানেত্রী ইন্দ্রানী দত্ত চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করল ৫০ জন বিজেপি কর্মী। এই দিন বাগদা বিধানসভার আষারু গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর এলাকা থেকে এই পঞ্চাশ জন ব্যক্তি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীরা বলেন, “বিজেপি হিন্দু-মুসলিম নিয়ে রাজনীতি করে তাই আমরা সেখানে থাকতে চাই না। আমরা চাই সবাই মিলে একসঙ্গে ভালভাবে থাকতে।” বিজেপি কর্মীরা কংগ্রেস যোগদান করায় বাগদায় কংগ্রেস কিছুটা শক্তিশালী হল বলে জানিয়েছেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী।

বিজেপি কর্মীদের কংগ্রেসে যোগদান প্রসঙ্গে বিজেপি জেলা নেতা মালায় মণ্ডল বলেন, “আমাদের কাছে খবর আছে ৫০ নয় কিছু লোক কংগ্রেসে যোগ দিয়েছে। এরা সুবিধা বুঝে ভোটের আগে দল পরিবর্তন করল। বিজেপির কোনও প্রভাব পারবে না। আমারা বাগদাতে জিতব।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?