AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jute Mill: মিলবে রুম-কিচেন-বাথরুম, পুজোর আগে ব্যারাকপুরে উল্লাসের ছবি

অনেক দূরের শৌচালয়ে যেতে হবে না শ্রমিকদের। পানীয় জল থেকে বসবাসের সবকিছুরই ব্যবস্থা থাকবে আবাসনের মধ্যেই। অর্জুন সিং জানিয়েছেন, শ্রম দফতর দেবে ৭১ হাজার টাকা, দেড় লক্ষ টাকা কেন্দ্র, ৫০ হাজার টাকা দিতে হবে শ্রমিকদের। ৪৫০ স্কোয়ারফুটের বাড়ি হবে। অনলাইনে আবেদন করতে হবে।

Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 1:17 PM
Share

ব্যারাকপুর: আর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে বসবাস নয়। এবার কেন্দ্র, রাজ্য এবং শ্রম দফতরের যৌথ উদ্যোগে জুট শ্রমিকদের জন্য দুর্গাপূজার আগেই বিভিন্ন শ্রমিক মহল্লায় আবাসন তৈরির খবর ছড়িয়ে পড়তেই ঢোল বাজিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে আনন্দ-উল্লাসের ছবি দেখা গেল জুটমিল (Jute mill) মহল্লাগুলিতে। সম্প্রতি শ্রমমন্ত্রী অর্জুন সিং শ্রমিকদের জন্য আবাসন তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিক মহল্লায় রীতিমতো খুশির হাওয়া। দুর্গাপূজার আগে জুট শ্রমিকদের জন্য সরকারের পক্ষ নতুন আবাসনের ব্যবস্থার খবর ছড়িয়ে পড়তেই খুশি শ্রমিক পরিবারগুলি। তাঁদের দীর্ঘদিনের দাবি ছিল এই আবাসন।

বর্তমানে অস্বাস্থ্যকর পরিবেশে, আলোবাতাসহীন ঘিঞ্জি একটা ঘরের মধ্যেই পরিজনদের নিয়ে বসবাস করতে হয় শ্রমিকদের। সেই দিন এবার শেষ হতে চলেছে বলেই মনে করছেন শ্রমিকরা। রাজ্য সরকার ও শ্রম দফতরের প্রচেষ্টায় প্রত্যেক শ্রমিক পরিবার দুই কামরার আবাসন পাবে। তাতে থাকবে একটি শৌচালয়, রান্নাঘর এবং দুটি বেডরুম।

অনেক দূরের শৌচালয়ে যেতে হবে না শ্রমিকদের। পানীয় জল থেকে বসবাসের সবকিছুরই ব্যবস্থা থাকবে আবাসনের মধ্যেই। অর্জুন সিং জানিয়েছেন, শ্রম দফতর দেবে ৭১ হাজার টাকা, দেড় লক্ষ টাকা কেন্দ্র, ৫০ হাজার টাকা দিতে হবে শ্রমিকদের। ৪৫০ স্কোয়ারফুটের বাড়ি হবে। অনলাইনে আবেদন করতে হবে।

Follow Us
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু

'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম

ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..

মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর

কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের

কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত

'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের

'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের

'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর

অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩