AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Missing: রং খেলে পানিহাটির গঙ্গায় নেমে নিখোঁজ ৩ কিশোর, নামল ডুবুরি

Panihati: সোমবার খড়দহ থানার আশ্রম ঘাটে স্নান করতে এসেছিল চার কিশোর। সেই সময় হঠাৎই বান আসে গঙ্গায়। চারজনই তলিয়ে যায়। তার মধ্যে একজন কোনওমতে সাঁতার কেটে উঠে আসে একজন। সে-ই এসে খবর দেয় বাকি তিনজন নিখোঁজ। এরপর ছুটে আসেন পরিবারের লোকেরা।

Missing: রং খেলে পানিহাটির গঙ্গায় নেমে নিখোঁজ ৩ কিশোর, নামল ডুবুরি
কান্নায় ভেঙে পড়েছেন মা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 25, 2024 | 4:58 PM
Share

ব্যারাকপুর: রং খেলে বাড়ির কাছে গঙ্গার ঘাটে এসেছিল চার বন্ধু। এরইমধ্যে বান আসে। প্রবল জলের তোড়ে ভেসে যায় চারজনই। পরে একজন উঠে আসতে পারলেও এখনও খোঁজ নেই তিনজনের। রং খেলার শেষে পানিহাটি আশ্রম ঘাটে চার বন্ধু স্নান করতে নেমেছিল। হঠাৎই তলিয়ে যায় তিনজন।

সোমবার খড়দহ থানার আশ্রম ঘাটে স্নান করতে এসেছিল চার কিশোর। সেই সময় হঠাৎই বান আসে গঙ্গায়। চারজনই তলিয়ে যায়। তার মধ্যে একজন কোনওমতে সাঁতার কেটে উঠে আসে একজন। সে-ই এসে খবর দেয় বাকি তিনজন নিখোঁজ। এরপর ছুটে আসেন পরিবারের লোকেরা।

খবর দেওয়া হয় থানায়। পুলিশের বিরাট টিম এসে গঙ্গার ঘাটে পৌঁছয়। নামানো হয় ডুবুরিও। তল্লাশি শুরু হয়। নিখোঁজরা সকলেই পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামা দাস রোডের বাসিন্দা। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটতে ছুটতে আসেন। কান্নায় ভেঙে পড়েন কারও মা। কারও বাবা আবার ফোনে কথা বলতে বলতে ভেঙে পড়েন। দোলের দুপুরে কার্যত পানিহাটির এই গঙ্গার ধারে উদ্বেগ, আতঙ্কের আবহ। যারা নিখোঁজ, সকলেরই বাড়ি গঙ্গার ধার থেকে ৫-৬ মিনিটের দূরত্বে। রং খেলে চলে আসে এখানে। বাড়ির কেউ জানতেনও না।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?