AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bagda: স্ত্রীকে ‘মেরে গায়ে আগুন’, হাসিমুখেই পুলিশের সামনে পোজ স্বামীর!

Bagda Murder: নিহতের স্বজনদের সূত্রে জানা গিয়েছে, প্রথম স্বামীর মৃত্যুর পর প্রবীর পোদ্দারের সঙ্গে অপর্ণাদেবীর দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে নিয়মিত সাংসারিক অশান্তি লেগেই থাকত। নিহতের বোনের দাবি, মৃত্যুর আগে অগ্নিদগ্ধ অবস্থায় অপর্ণাদেবী জানিয়ে যান যে তাঁর স্বামী প্রবীরই তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে বাড়ি থেকে চম্পট দেয়।

Bagda: স্ত্রীকে 'মেরে গায়ে আগুন', হাসিমুখেই পুলিশের সামনে পোজ স্বামীর!
ধৃত স্বামীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2026 | 3:24 PM
Share

 উত্তর ২৪ পরগনা: এক গৃহবধূকে মারধর করে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার মতো নৃশংস অভিযোগ বাগদায়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। ঘটনার তদন্তে নেমে নিহতের স্বামীকে গ্রেফতার করেছে বাগদা থানার পুলিশ। সবচেয়ে অবাকের বিষয়, পুলিশ যখন তাঁকে থানা থেকে বের করছে, তখনও সাংবাদিকদের সামনে হাসিমুখেই ছবি তুললেন তিনি!

ঘটনার বিবরণ: বাগদার হেলেঞ্চা মণ্ডপঘাটা এলাকায় গত সোমবার দুপুরে অগ্নিদগ্ধ হন অপর্ণা পোদ্দার নামের এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

পরিবারের অভিযোগ ও বয়ান

 নিহতের স্বজনদের সূত্রে জানা গিয়েছে, প্রথম স্বামীর মৃত্যুর পর প্রবীর পোদ্দারের সঙ্গে অপর্ণাদেবীর দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে নিয়মিত সাংসারিক অশান্তি লেগেই থাকত। নিহতের বোনের দাবি, মৃত্যুর আগে অগ্নিদগ্ধ অবস্থায় অপর্ণাদেবী জানিয়ে যান যে তাঁর স্বামী প্রবীরই তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে বাড়ি থেকে চম্পট দেয়।

পুলিশি পদক্ষেপ ও আদালত: ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রবীর পোদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Follow Us