AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident: স্কুটির সঙ্গে রেষারেষি, মহিলাকে পিষে দিল মিনিবাস

Accident: পিছন থেকে এসে ওই  মহিলা পথচারীকে চাপা দিয়ে একটি বাড়ির বাউন্ডারির দেওয়াল ভেঙে গাছে ধাক্কা মারে মিনিবাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মিনিবাসের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা।

Accident: স্কুটির সঙ্গে রেষারেষি, মহিলাকে পিষে দিল মিনিবাস
দুর্গাপুরের দুর্ঘটনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 19, 2024 | 3:52 PM
Share

দুর্গাপুর: এক স্কুটি আরোহীর সঙ্গে রেষারেষি। আর তাঁকে পাশ কাটাতে গিয়ে পথচারী মহিলাকেই পিষে দিল মিনিবাস। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডে। বেপরোয়া গতিতে থাকা একটি মিনিবাস এক স্কুটি আরোহীকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক মহিলা পথচারীকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালমা বিবি নামে বছর পঞ্চাশের ওই মহিলার।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,  দুর্গাপুর স্টেশন থেকে প্রান্তিকা বাসস্ট্যান্ডগামী রুটের একটি মিনিবাস বেপরোয়া গতিতে আকবর রোড দিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি গতিতে বাস চালাচ্ছিলেন। এক স্কুটি আরোহীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার ধার দিয়েই হেঁটে যাচ্ছিলেন এক মহিলা।

পিছন থেকে এসে ওই  মহিলা পথচারীকে চাপা দিয়ে একটি বাড়ির বাউন্ডারির দেওয়াল ভেঙে গাছে ধাক্কা মারে মিনিবাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মিনিবাসের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা অমর্ত্য অধিকারীর অভিযোগ, এই মিনি বাসটির মালিক  যিনি, তিনি নিজেই দীর্ঘদিন ধরেই গাড়ি চালান। তিনি মাদক সেবন করেন। অভিযুক্তের গ্রেফতারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?