AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol Municipality: শোকজ নোটিস পেতেই ঋতব্রতর শিবিরে ছুটলেন মেয়র

Asansol: তবে আসন্ন ২১ জুলাই তিনি কোন শিবিরে থাকবেন, সেই প্রশ্নের জবাবে বিধানবাবু কার্যত রহস্যময় বার্তা দিয়েছেন। তিনি বলেন, "যেখানে দলের কর্মীরা ও প্রতীক থাকবে, সেখানেই যাব।" বর্তমানে ঘাসফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তি তৈরি করেছে।

Asansol Municipality: শোকজ নোটিস পেতেই ঋতব্রতর শিবিরে ছুটলেন মেয়র
ঋতব্রতর শিবিরে মেয়রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 07, 2026 | 8:43 PM
Share

আসানসোল: আসানসোল পুরনিগমে পুর পরিষেবা কার্যত শিকেয়। চারিদিকে চরম অচলাবস্থার অভিযোগ। এরই মধ্যে অমিল বোর্ড মিটিং ও সম্পত্তি কর মকুবের মতো একগুচ্ছ অনিয়মের অভিযোগে খোদ পুর দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির কড়া শো-কজ নোটিস এল। আর সেই চিঠি পেতেই তড়িঘড়ি কলকাতায় ছুটলেন মেয়র বিধান উপাধ্যায়। তবে চাঞ্চল্যকর বিষয় হল, কলকাতায় পৌঁছে তিনি কালীঘাটের শরণাপন্ন না হয়ে সোজা হাজির হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীতে। দুই অনুগামীকে নিয়ে ঋতব্রতর সঙ্গে মেয়রের সেই সাক্ষাতের ছবি ভাইরাল হতেই রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা তীব্র হয়েছে। ​

ইতিমধ্যেই সঞ্জয় নোনিয়া, অশোক রুদ্রের মতো হেভিওয়েটসহ মোট ৬ জন কাউন্সিলর ইস্তফা দেওয়ায় আসানসোল পুরবোর্ডে ভাঙন স্পষ্ট। এই আবহে ঋতব্রতকে বিধানসভার নিরিখে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিয়ে মেয়রের মন্তব্য জল্পনার আগুনে ঘি ঢেলেছে। যদিও, মেয়র ৬ পাতার চিঠিতে সরকারের সমস্ত অভিযোগ অস্বীকার করে উলটে পুর কমিশনারের অসহযোগিতাকেই দায়ী করেছেন। দাবি করেছেন, যে তিনি দলেই আছেন।

তবে আসন্ন ২১ জুলাই তিনি কোন শিবিরে থাকবেন, সেই প্রশ্নের জবাবে বিধানবাবু কার্যত রহস্যময় বার্তা দিয়েছেন। তিনি বলেন, “যেখানে দলের কর্মীরা ও প্রতীক থাকবে, সেখানেই যাব।” বর্তমানে ঘাসফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তি তৈরি করেছে।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর