AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: চাকরির দাবিতে কোম্পানির গেটের সামনে বিক্ষোভ মৃত শ্রমিকদের পরিজনদের

Durgapur: সংস্থার প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের কাজ দেওয়া হচ্ছে না। মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদেরও কাজ দেওয়া হচ্ছে না। কিন্তু কাজ পাচ্ছে বহিরাগতরা।

Durgapur: চাকরির দাবিতে কোম্পানির গেটের সামনে বিক্ষোভ মৃত শ্রমিকদের পরিজনদের
কারখানার গেটের সামনে বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 4:07 PM
Share

 দুর্গাপুর:  রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের গেটে চাকরির দাবিতে বিক্ষোভ সংস্থায় কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের। মৃত শ্রমিকদের পোষ্যদের কাজের দাবিতে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের (DPL) গেটের সামনে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।

সংস্থার প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের কাজ দেওয়া হচ্ছে না। মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদেরও কাজ দেওয়া হচ্ছে না। কিন্তু কাজ পাচ্ছে বহিরাগতরা। অভিযোগ তৃণমূল নেতাদের ঘনিষ্ঠদেরও দেওয়া হচ্ছে কাজ। দ্রুত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা । বিক্ষোভকারীদের এক জনের বক্তব্য, “আমার ভাই ১০ দিন হল মারা গিয়েছে। আমাদের আর্থিক অবস্থা খারাপ। আমি আমার ভাইয়ের কাজ চাইছি। কিন্তু আমাদের গেট পাস দেওয়া হচ্ছে না। কিন্তু শুনছি নতুন ছেলেদের গেট পাস দেওয়া হচ্ছে।”

বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সমর্থকরাই বিক্ষোভ করছে। বিজেপি বেছে বেছে কাউকে কাজের সুযোগ দেওয়ার প্রতিবাদে জানাচ্ছে। তিনি দাবি করেন, কাজের ক্ষেত্রে সকলকেই সমান অধিকার দিতে হবে।

সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?