AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agnimitra Paul: মহিলাদের বড় ‘উপহার’ দিলেন অগ্নিমিত্রা

Traffic Rules: এ দিনের কর্মসূচিতে যোগ দিয়ে ​মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, "পথের নিরাপত্তা বজায় রাখা ও দুর্ঘটনা রোধে কেবল সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেই দায়িত্বশীল হতে হবে। বর্তমানে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও মহিলারা সমানভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। নিত্যদিনের প্রয়োজনে স্কুটি বা বাইক ব্যবহার করছেন। কিন্তু অনেক সময় উপযুক্ত হেলমেট না পরায় পথদুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটে।"

Agnimitra Paul: মহিলাদের বড় 'উপহার' দিলেন অগ্নিমিত্রা
অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 05, 2026 | 1:09 PM
Share

আসানসোল: ফের বড় উদ্যোগ নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এর আগে বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। আর এবার পথনিরাপত্তা সুনিশ্চিত করতে এবং চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব কর্মসূচির আয়োজন করলেন পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)

বার্নপুরের ত্রিবেণী মোড়। বুধবার সেখানেই রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালের বিশেষ উদ্যোগে আয়োজিত হয়েছিল এই কর্মসূচি। এলাকার প্রায় ২০০ জন মহিলা বাইক ও স্কুটি চালকের হাতে উন্নত মানের হেলমেট তুলে দেওয়া হয়।

এ দিনের কর্মসূচিতে যোগ দিয়ে ​মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “পথের নিরাপত্তা বজায় রাখা ও দুর্ঘটনা রোধে কেবল সরকারের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেই দায়িত্বশীল হতে হবে। বর্তমানে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও মহিলারা সমানভাবে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। নিত্যদিনের প্রয়োজনে স্কুটি বা বাইক ব্যবহার করছেন। কিন্তু অনেক সময় উপযুক্ত হেলমেট না পরায় পথদুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ঘটে।” এরপরই মন্ত্রী স্মরণ করিয়ে দেন, পুলিশের জরিমানা তো বটেই, একই সঙ্গে ট্রাফিক আইনের কড়াকড়ির ভয়ে  স্কুটি চালক ও আরোহীর সকলেরই হেলমেট পরা উচিত। ​

এ দিন, এক মহিলা হেলমেট হাতে পেয়ে জানান, ” আমরা জানি হেলমেট পরার গুরুত্ব কতখানি। এটা শুধু পুলিশের ভয়ে বা ট্রাফিক আইন এড়িয়ে চালার ভয়ে নয়, বরং নিজের জীবন রক্ষার জন্য কতটা জরুরি তা এই কর্মসূচিতে স্পষ্ট।”

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?