AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol News: কয়লা খনিতে ‘খণ্ডযুদ্ধ’, জওয়ান ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

Asansol: বুধবার ভোরবেলা একদল দুষ্কৃতী খনিতে আসে চুরি করতে। সেই খবর পৌঁছে যায় ইসিএল-এর নিরাপত্তারক্ষীদের কাছে। রক্ষীরা দ্রুত সেখানে আসেন। কয়লা চুরিতে বাধা দিতে যান। তখনই বিপত্তি। প্রথমে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে চোরেরা ইটপাটকেল ছোড়ে।

Asansol News: কয়লা খনিতে 'খণ্ডযুদ্ধ', জওয়ান ও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
খোলামুখ খনিতে খণ্ডযুদ্ধImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2024 | 1:37 PM
Share

আসানসোল: খোলা মুখ খনিতে কয়লা চুরির অভিযোগ। নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়তেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। অভিযোগ, পুলিশ ও রক্ষীদের লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাটকেল। এমনকী সিআইএসএফ জওয়ানদের উপরও পাথর ছোড়ারও অভিযোগ ওঠে। ঘটনায় আটক বেশ কয়েকজন দুষ্কৃতী। আহত বেশ কয়েকজন পুলিশ ও সিআইএসএফ কর্মীও।

বুধবার ভোরবেলা একদল দুষ্কৃতী খনিতে আসে চুরি করতে। সেই খবর পৌঁছে যায় ইসিএল-এর নিরাপত্তারক্ষীদের কাছে। রক্ষীরা দ্রুত সেখানে আসেন। কয়লা চুরিতে বাধা দিতে যান। তখনই বিপত্তি। প্রথমে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে চোরেরা ইটপাটকেল ছোড়ে। অভিযোগ, এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জওয়ানরা। দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন তাঁরাও। এরপর বারাবনি থানার পুলিশ পৌঁছলে, তাদেরও লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতী হামলার  পুলিশের গাড়ির কাচও ভেঙে যায়। বারাবনি থানার আরও পুলিশ বাহিনী এবং সিআইএসএফ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজন দুষ্কৃতীকে আটক করে পুলিশ।

ইসিএল-এর খোলা মুখ খনিতে বারে-বারে কয়লা চুরির অভিযোগ উঠে আসে। এমনকী এই কয়লা চুরি করতে গিয়েও প্রাণ চলে যায় অনেকের। গত বছরই রানিগঞ্জের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে কয়লা তুলতে গিয়ে ধসের মুখে পড়েন কয়েকজন। বিধায়ক অগ্নিমিত্রা পাল সেখানে পৌঁছে ধরনায়ও বসেন। কেন খনির মুখ বন্ধ হয়নি সেই নিয়ে প্রশ্নও তোলেন তিনি।

Follow Us