AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: কোনও লিঙ্কে ক্লিক নয়, ফোন করে OTP-ও আসেনি জানতে চাওয়া হয়নি! ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৮ লক্ষ! কীভাবে জানেন?

Durgapur Fraud Case: মেসেজ খুলতেই চোখ কপালে ওঠে তাঁর। দেখা যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকা ধাপে ধাপে কেটে নেওয়া হয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক প্রদীপ। তাঁর দাবি, তিনি কাউকে ওটিপি দেননি, কোনও অচেনা ব্যক্তির সঙ্গে ফোনে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও শেয়ার করেননি।

Durgapur: কোনও লিঙ্কে ক্লিক নয়, ফোন করে OTP-ও আসেনি জানতে চাওয়া হয়নি! ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও  সাড়ে ৮ লক্ষ! কীভাবে জানেন?
প্রতারিত ব্যবসায়ীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 06, 2026 | 9:25 PM
Share

দুর্গাপুর: না এসেছিল কোনও ফোন। না চাওয়া হয়েছিল ওটিপি। কোনও লিঙ্কেও ক্লিক করেননি। অথচ মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল সাড়ে ৮ লক্ষ টাকা! এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুরের পানাগড় এলাকায়। কাঁকসার পানাগড় গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার দে পেশায় ব্যবসায়ী। চলতি মাসের ১ তারিখ হঠাৎ তার মোবাইলে পরপর একাধিক মেসেজ আসতে শুরু করে।

মেসেজ খুলতেই চোখ কপালে ওঠে তাঁর। দেখা যায় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকা ধাপে ধাপে কেটে নেওয়া হয়েছে। দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক প্রদীপ। তাঁর দাবি, তিনি কাউকে ওটিপি দেননি, কোনও অচেনা ব্যক্তির সঙ্গে ফোনে ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যও শেয়ার করেননি। তাহলে কীভাবে অ্যাকাউন্ট থেকে এত বিপুল টাকা গায়েব হল, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

ঘটনার পর দেরি না করে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যোগাযোগ করেন প্রদীপ। পাশাপাশি কাঁকসা থানার সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেন। প্রশাসনের বিভিন্ন স্তরেও বিষয়টি জানান তিনি। কিন্তু অভিযোগের পরও এখনও পর্যন্ত ফেরেনি টাকা।

প্রদীপ জানিয়েছেন, “কয়েকটি মেসেজ এসেছিল। তাতেই এই টাকা কেটে দেওয়া হয়েছে। ব্যাঙ্কও সেইভাবে সাহায্য করেনি।” পুলিশের কাছে অভিযোগ করেছেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগ তদন্ত শুরু করেছে।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা