Deadbody Recover: জঙ্গল থেকে উদ্ধার হল দেহ, পরিবার বলছে, ‘খুন’

Ketugram: জানা গিয়েছে, বিগত সাতদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। পরিবারের তরফ থেকে কেতুগ্রাম থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। জানা গেছে, আজ সকালে এলাকাবাসীরা রাস্তার ধারে ঝোপের মধ্যে একটি মৃতদেহ উপরে থাকতে দেখে।

Deadbody Recover: জঙ্গল থেকে উদ্ধার হল দেহ, পরিবার বলছে, খুন
মৃত যুবকImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 15, 2026 | 4:52 PM

কেতুগ্রাম: জঙ্গলে পড়েছিল দেহ। এবার সেই দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। পরিবারের অনুমান, খুন করা হয়েছে তাঁকে। মৃত ব্যক্তির নাম বুদ্ধদেব মাঝি। বয়স ৪০ বছর। তিনি কেতুগ্রাম থানা এলাকার নিরোল গ্রামের মাঝিপাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, বিগত সাতদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। পরিবারের তরফ থেকে কেতুগ্রাম থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। জানা গেছে, আজ সকালে এলাকাবাসীরা রাস্তার ধারে ঝোপের মধ্যে একটি মৃতদেহ উপরে থাকতে দেখে। খবর পেয়ে বুদ্ধদেব মাঝির পরিবার মৃতদেহ সনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ। পরিবারের অভিযোগ খুন করে মৃতদেহ ফেলে রাখা হয়েছে। ঘটনার তদন্তে কেতুগ্রাম থানার পুলিশ।

মৃতের বৌদি বলেন, “বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। আমরা অনেক খোঁজাখুঁজি করছিলাম। কিন্তু ওঁর খোঁজ মেলেনি। সেই কারণে, আমরা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম। পরবর্তীতে দেখা গেল দেহ উদ্ধার। নিশ্চয়ই ওকে খুন করেছে। কিন্তু কে করেছে বলতে পারব না।”