Bengal Poll 2026: রহমত নগরে গাড়িতে সবে উঠেছেন অগ্নিমিত্রা, পরপর পড়তে শুরু করল পাথর, ভয়ঙ্কর ঘটনা

Agnimitra Paul was Attack: এ দিকে আজ সকালে আবার আসানসোলের রানিগঞ্জে অগ্নিমিত্রাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়ান বিজেপি প্রার্থী। নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা অগ্নিমিত্রাকে জানান ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এতো গাড়ি নিয়ে ঘোরা যাবে না।

Bengal Poll 2026: রহমত নগরে গাড়িতে সবে উঠেছেন অগ্নিমিত্রা, পরপর পড়তে শুরু করল পাথর, ভয়ঙ্কর ঘটনা
অগ্নিমিত্রা পাল, বিজেপি প্রার্থীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 23, 2026 | 2:50 PM

আসানসোল: মুর্শিদাবাদে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীরের গাড়ি ভাঙচুর। আর এবার আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ। বিজেপি প্রার্থীর দাবি তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর গাড়ি ভাঙচুর করেছে।

জানা যাচ্ছে, বার্নপুরের রহমত নগর এলাকায় তাঁর গাড়ির উপর হামলা হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর বলেন, “আমি রহমত নগরে গিয়েছিলাম। সেখানে পর্যবেক্ষণ করছি। রহমত নগর হাইস্কুলে ঢুকলাম। যেই মুহূর্তে গাড়িতে উঠলাম সঙ্গে-সঙ্গে পাথর ছুড়তে শুরু করল। গাড়ির পিছনে পাথর মারল। চলন্ত গাড়িতে পাথর ছুড়তে শুরু করল। এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমি যাব আবার। এমনকী সাংবাদিকদের গাড়িতেও পাথর পড়েছে।” ইতিমধ্যেই থানায় পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী।

এ দিকে আজ সকালে আবার আসানসোলের রানিগঞ্জে অগ্নিমিত্রাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আধিকারিকের সঙ্গে তীব্র বচসায় জড়ান বিজেপি প্রার্থী। নিমচা ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা অগ্নিমিত্রাকে জানান ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী এতো গাড়ি নিয়ে ঘোরা যাবে না। এই নিয়ে বাঁধে তর্ক। আইসি নাসরিন সুলতানা দাবি করেন, প্রার্থীর সঙ্গে ৩টির বেশি গাড়ি থাকবে না। এই বচসার পর আবার নতুন করে হামলা অগ্নিমিত্রার উপর।

আজ আবার হুমায়ুন কবীরের গাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে। পুরো গাড়ির কাচ ভেঙে যায়।

 

Follow Us