AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asansol: সেতু বাঁচাতে হবে, পথে নামলেন গ্রামবাসী

Asansol: সেতুর একাংশ ভেঙে পড়ছে ভারী যান চলাচলে। ব্রিজে যান চলাচল নিষিদ্ধ ঘোষণা সত্বেও নিষেধাজ্ঞা উড়িয়ে দেওয়া হচ্ছে। তাই গ্রামবাসীরা নিজেরাই সেতুটিকে বাঁচাতে নেমে পড়লেন আন্দোলনে। রানিগঞ্জ পঞ্চায়েতের চারটি গ্রামের মানুষ একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করেছেন।

Asansol: সেতু বাঁচাতে হবে, পথে নামলেন গ্রামবাসী
আসানসোলে বিক্ষোভImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 20, 2024 | 6:00 AM
Share

আসানসোল: সেতু বাঁচাওয়ের দাবি। তুমুল বিক্ষোভ এলাকায়। রানিগঞ্জের তিরাট পঞ্চায়েত এলাকায় নুনিয়া নদীর উপর জীর্ণপ্রায় হাড়াভাঙা সেতুকে বাঁচাতে ও রাস্তা মেরামতের দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। হাড়াভাঙা সেতু বাঁচাও কমিটির পক্ষ থেকে মহিলারা এই আন্দোলনে নামেন।

সেতুর একাংশ ভেঙে পড়ছে ভারী যান চলাচলে। ব্রিজে যান চলাচল নিষিদ্ধ ঘোষণা সত্বেও নিষেধাজ্ঞা উড়িয়ে দেওয়া হচ্ছে। তাই গ্রামবাসীরা নিজেরাই সেতুটিকে বাঁচাতে নেমে পড়লেন আন্দোলনে। রানিগঞ্জ পঞ্চায়েতের চারটি গ্রামের মানুষ একত্রিত হয়ে এই আন্দোলন শুরু করেছেন।

হাড়ভাঙা, দামালিয়া, তিরাট, চেলোদ গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বালি ও ইসিএলের কয়লার ট্রাক এবং অন্য পণ্যবাহী ট্রাক চলাচল করছে রুগ্ন সেতুতে। তাঁদের দাবি, নুনিয়া নদীর উপর পাকা সেতুটি কয়েক বছর আগে বর্ষায় ভেঙে যাওয়ার কারণে এলাকার মানুষ জলবন্দি হয়ে পড়েছিলেন। প্রায় ২০ দিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন গ্রামাবাসীরা। দুর্ভোগে পড়তে হয়েছিল স্কুলপড়ুয়াদের থেকে নিত্যযাত্রীদের। যদিও পরে এ এডিডিএ সেইসময় ১২ লক্ষ টাকা ব্যয় করে সেতুটি চলাচলের যোগ্য করে তোলেন। তখন থেকেই সেতুতে ভারী যান চলাচল নিষিদ্ধ রয়েছে। সাইনবোর্ড লাগিয়ে দেওয়া সত্ত্বেও নিয়মের তোয়াক্কা না করেই পণ্য পরিবহণকারী ভারী যান চলাচল শুরু হয়ে যায় কিছুদিনের মধ্যে। এর জেরে সেতুর মাটি দেওয়া অংশ ফের ধসে পড়ে। অভিযোগ পণ্য পরিবহনকারি গাড়ি সেতুটিকে দুর্বল করছে। এবিষয়ে ইসিএলের ব্যবস্থা নেওয়া উচিত।

বস্তুত, রানিগঞ্জ, আসানসোল, বার্নপুর, রূপনারায়ণপুরে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ৬ টি সেতু। তারমধ্যে রানিগঞ্জের হাড়ভাঙা, আসানসোল উত্তরের ওকে রোডের ওপর থাকা সেতু, কাল্লা সেতু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ প্রায় দেড় দুশো মিটারের ব্রিজ করার মতো পরিকাঠামো এডিডিএ–র নেই। তাই সাময়িক মেরামতের কাজ এডিডিএ করেছিল।

Follow Us