AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: এবার বিরোধী দল নয়, তৃণমূল নেতাই দলের একাংশদের বললেন ‘চোর’

Durgapur: এ দিকে, ব্লক সভাপতি যে সময় দলের নেতাদের চোর আখ্যা দিচ্ছেন সেই সময় তাঁর পাশেই বসে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক, শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কৌশিক মণ্ডল সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা।

Durgapur: এবার বিরোধী দল নয়, তৃণমূল নেতাই দলের একাংশদের বললেন 'চোর'
বিস্ফোরক ব্লক তৃণমূল সভাপতিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 12:38 PM
Share

দুর্গাপুর: লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে। ততই যেন বাড়ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার দলের নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি। তাৎপর্যপূর্ণ বিষয় হল যে সময় তিনি বক্তব্য রাখছিলেন, সেই সময় তাঁর পাশেই উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি। ব্লক সভাপতির অভিযোগ, অন্ডাল বিমান নগরীতে স্থানীয় বাসিন্দাদের বঞ্চিত করে টাকার বিনিময়ে বাইরের লোকজনকে চাকরি দেওয়া হচ্ছে।

পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের পাশেই ‘বেঙ্গল অ্যারোট্রোপলিস প্রজেক্ট লিমিটেডের’ উদ্যোগে তৈরি হচ্ছে বিমান নগরী। সেই বিমান নগরী তৈরিতে কাজ পাচ্ছে না সেখানকার স্থানীয় বাসিন্দারা। সকল বহিরাগতরা এসে কাজ করছে। অভিযোগ করলেন ব্লক সভাপতি কালোবরণ মণ্ডল। তিনি বলেন, “এর পিছনে মদত রয়েছে দলেরই নেতাদের। টাকা নিয়ে কোনও নেতা কাজ দিলে সেটা প্রমাণ করা যায় না ঠিকই। তবে চোরকে চোরই বলা হয়।” কালোবরণ প্রশ্ন তোলেন, পরিচয় পত্র ছাড়া কীভাবে বাইরের লোক কাজে ঢুকছেন?

এ দিকে, ব্লক সভাপতি যে সময় দলের নেতাদের চোর আখ্যা দিচ্ছেন সেই সময় তাঁর পাশেই বসে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক, শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কৌশিক মণ্ডল সহ জেলা তৃণমূলের নেতৃত্বরা। তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক বিষয়টিকে ধামাচাপা দিয়ে বলেন, “স্থানীয়রা যাতে কাজ পায় সেই ব্যবস্থা করছে শ্রমিক সংগঠন। খুব শীঘ্রই তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে। সেই কমিটির এলাকার জন্য কাজ করবে।”

অপরদিকে গোষ্ঠী কোন্দলকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক শ্রীদীপ চট্টোপাধ্যায় বলেন, “যত লোকসভা নির্বাচনের দিন এগোচ্ছে ততই প্রখর হচ্ছে, ততই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে।”

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে