AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durgapur: দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই, ফাঁসির সাজা চাইছে নির্য়াতিতার পরিবার

Abusing a Minor Girl: ধৃত দুই যুবকই অন্ডাল থানা এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাহিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

Durgapur: দুর্গাপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই, ফাঁসির সাজা চাইছে নির্য়াতিতার পরিবার
গ্রেফতার দুইImage Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2026 | 4:02 PM
Share

দুর্গাপুর: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক। অন্ডাল থানা এলাকায় একটি নির্জন জায়গায় ওই দুই যুবক ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কিছু সময়ের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেতেই তৎপর হয় অন্ডাল থানার পুলিশ। সোমবার সন্ধ্যাতেই দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়। 

ধৃত দুই যুবকই অন্ডাল থানা এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরব নির্যাতিতার পরিবারর সদস্যরা। মঙ্গলবারইধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। শেষ পর্যন্ত আদালত ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। 

অন্যদিকে নির্যাতিতা বর্তমানে হাসপাতালে ভর্তি আছে বলে জানাচ্ছে পরিবারের সদস্যরা। সেখানেই চলছে চিকিৎসা। পুলিশও কথা বলছে নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলে নির্যাতিতার দিদি বলছেন, “আমার বোন ৭টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল। রাস্তা থেকেই ওকে ওই দুই যুবক জোর করে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। রাতেই আমরা ঘটনার কথা জানতে পেরেছিলাম। সকালে এলাকার নেতাদের বলি। ওরা পুলিশকে জানায়। শেষে অভিযোগ দায়ের হয় অন্ডাল থানায়। আমরা ওই দুই যুবকের ফাঁসির সাজা চাই।”  

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট