AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kharagpur IIT Student Death: ফের খড়গপুর আইআইটি-তে আবারও ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

IIT Kharagpur: তবে খড়গপুরে ছাত্র মৃত্যুর এই ঘটনা নতুন নয়। বিশেষ করে ২০২৫ সালে একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর খবরে ব্য়াপক শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে। পরিসংখ্যান বলছে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাতজন ছাত্র প্রাণ হারিয়েছেন।

Kharagpur IIT Student Death: ফের খড়গপুর আইআইটি-তে আবারও ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
শোকের ছায়া ক্যাম্পাসে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Apr 18, 2026 | 2:59 PM
Share

খড়গপুর: খড়গপুর আইআইটি ক্যাম্পাসে আবারও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। শনিবার সকালে অটল বিহারি বাজপেয়ী হল থেকে এক ছাত্রের ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর পাওয়া যায়। খবর পেয়েই খড়গপুর টাউন থানার অন্তর্গত হিজলি পুলিশ ফাঁড়ির আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম জয়বীর সিং ডোডিয়া। বয়স মাত্র ২১ বছর। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ক্যাম্পাসের নেহেরু হলের আবাসিক হিসেবে ছিলেন। আহমেদাবাদের বাসিন্দা এই ছাত্রের এই চরম সিদ্ধান্তের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কথা বলা হচ্ছে বন্ধু-বান্ধবদের সঙ্গেও। কেন সে এই সিদ্ধান্ত নিল, দীর্ঘদিন থেকে মানসিক অবসাদ ভুগছিল কিনা সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। 

তবে খড়গপুরে ছাত্র মৃত্যুর এই ঘটনা নতুন নয়। বিশেষ করে ২০২৫ সালে একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর খবরে ব্য়াপক শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে। পরিসংখ্যান বলছে, গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সাতজন ছাত্র প্রাণ হারিয়েছেন। গত বছর ১২ জানুয়ারি শোয়ান মালিকের মৃত্য়ুর খবর মেলে। ২১ এপ্রিল অনিকেত ওয়ালকার, ৪ মে মহম্মদ আসিফ কামার, ১৮ জুলাই রিতম মণ্ডল। ২২ জুলাই চন্দ্রদ্বীপ পাওয়ারের মৃত্যুর খবর মেলে। ২০ সেপ্টেম্বর হর্ষ কুমার পাণ্ডে, ৭ ডিসেম্বর ভট্টরাম শরণ কুমার। এবার জয়বীরসিং-এর সাম্প্রতিক মৃত্যু সেই তালিকাকে আরও দীর্ঘ করল। 

Follow Us
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
ভোটের আগে 'টার্গেট' বিজেপি প্রার্থীরা? যা ঘটছে দিকে দিকে...
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
তৃণমূলের হয়ে 'প্রচার'! ৫ BLO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
বহরমপুরে বড় চমক, ভোট প্রচারে আজহারউদ্দিন
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
গোটা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ভবানীপুরে কেন প্রচার করছেন না মমতা?
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
দিনের আলোয় শহরের বাসস্ট্যান্ডের কাছে যা ঘটল...
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
তৃণমূলের পার্টি অফিসে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিপিএম, দেখুন
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
'আমার সারাদিনের প্রচার বন্ধ হল', IT হানার পর মন্তব্যে দেবাশিস কুমারের
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
আজ রাজ্যে ফের মোদী, রবিবার জঙ্গলমহলে একাধিক জনসভা প্রধানমন্ত্রীর
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
ডিম, ছানাতেই মিলছে এনার্জি! কী খাচ্ছেন মহেশতলার TMC প্রার্থী?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?
'আমি বিশ্বাসঘাতক', নিজের মুখে আর কী কী স্বীকার করলেন বায়রন?