AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Roy: ‘অন্যের নামে সিম কার্ড তুলে ব্যবহারের পর ফেলে দিতেন’, অভিষেকের PA সুমিতের বিরুদ্ধে বিস্ফোরক পুলিশ

Sumit Roy Multiple SIM Cards Case: সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বলেন, "৯ দিনের পুলিশ হেফাজতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সুমিত রায়ের মোবাইল ফোন খতিয়ে দেখে জানা গিয়েছে, সুমিত রায়ের পার্সোনাল নম্বর সবসময় থাকত। এর পাশাপাশি অতিরিক্ত একটা নম্বর থাকত। আর ওই নম্বর ঘনঘন বদলাতেন।"

Sumit Roy: 'অন্যের নামে সিম কার্ড তুলে ব্যবহারের পর ফেলে দিতেন', অভিষেকের PA সুমিতের বিরুদ্ধে বিস্ফোরক পুলিশ
সুমিত রায় (ফাইল ফোটো)Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 03, 2026 | 9:54 PM
Share

মেদিনীপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে জেরা করে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। শনিবার মেদিনীপুর আদালতে জানাল পুলিশ। এদিন তাঁকে পেশ করা হয় আদালতে। বালি ব্যবসায়ীর কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে শালবনী থানার পুলিশের হেফাজতে এতদিন ছিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত। পুলিশি হেফাজতে থাকাকালীন তদন্তে একাধিক বিষয় উঠে এসেছে পুলিশের হাতে। এরকমই জানান সরকারি পক্ষের আইনজীবী সৈয়দ নাজিম হাবিব।

কী কী তথ্য পেয়েছে পুলিশ?

পুলিশের বক্তব্য, বারবার ধরে মোবাইলের সিম পরিবর্তন করতেন সুমিত রায়। ৬ জনেরও বেশি ব্যক্তির নামে সিম তুলে ব্যবহার করে ফেলে দিতেন সুমিত। সেই সমস্ত তথ্য পেয়েছেন পুলিশ আধিকারিকরা। উঠে এসেছে বেশ কিছু বেআইনি লেনদেনের তথ্যও। এদিন আদালতের সামনে তদন্তের অগ্রগতি জানাতে গিয়ে এমনই তথ্য তুলে ধরেছেন তদন্তকারী আধিকারিকরা।

এই মামলায় পুলিশ চারদিনের ফের হেফাজতের আবেদন করেছিল আদালতের কাছে। অন্যদিকে সুমিত রায়ের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কী বলছেন সরকারি আইনজীবী?

সরকারি আইনজীবী সৈয়দ নাজিম হাবিব বলেন, “৯ দিনের পুলিশ হেফাজতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সুমিত রায়ের মোবাইল ফোন খতিয়ে দেখে জানা গিয়েছে, সুমিত রায়ের পার্সোনাল নম্বর সবসময় থাকত। এর পাশাপাশি অতিরিক্ত একটা নম্বর থাকত। আর ওই নম্বর ঘনঘন বদলাতেন। সেই সিমগুলির গ্রাহক সুমিত রায় নন। কালীঘাট এলাকা থেকে ওই সিমগুলি তোলা হয়েছিল। যাঁদের নামে সিম কার্ডগুলি তোলা হয়েছিল, তাঁদের অনুমতি নেওয়া হয়েছিল কি না, সেই সিম কার্ডগুলি ব্যবহার করে টাকা তোলা হয়েছিল কি না, টাকা কোথাও পাঠানো হয়েছে কি না, সেগুলি জানার জন্য ফের হেফাজতে চাওয়া হয়েছিল।”

এরপরই তিনি জানান, “যাঁদের নামে সিম কার্ডগুলি তোলা হয়েছিল, পুলিশ তাঁদের নোটিস পাঠিয়েছে। সুমিত রায়ের সঙ্গে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”

Follow Us
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
১৬ বছর ধরে এই স্কুলে পড়ুয়ারা অঙ্ক ক্লাস না করেই বাড়ি ফিরে যায়
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর