AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctors: ১০,০০০ রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে, অভিযোগের মুখে তথ্য প্রকাশ ডাক্তারদের

Doctors: মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে সমস্ত রোগী চিকিৎসা করাতে গিয়েছিলেন, তাঁদের আত্মীয়রাও বলছেন, পরিষেবা পেয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁরাও চান বিচার পাক তিলোত্তমা। তাঁদের দাবি আন্দোলন চলুক, কিন্তু পরিষেবাও চলুক।

Doctors: ১০,০০০ রোগীকে পরিষেবা দেওয়া হয়েছে, অভিযোগের মুখে তথ্য প্রকাশ ডাক্তারদের
মেদিনীপুর মেডিক্যালে চলছে রোগী দেখাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 10, 2024 | 3:55 PM
Share

মেদিনীপুর: চিকিৎসকরা যাতে কাজে ফেরেন, তা নিয়ে সোমবারই বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। ধার্য করে দেওয়া হয়েছে সময়। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার কথা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল দাবি করেছেন, চিকিৎসা না পেয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। অসুবিধায় পড়েছেন বহু রোগী। সেই শুনানির পরের দিনই ওপিডি-র তথ্য প্রকাশ করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা।

গত পাঁচ দিনে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ওপিডিতে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন বলে তথ্য প্রকাশ করেছেন ডাক্তাররা। তাঁদের দাবি, কোথায় পরিষেবা বন্ধ, সেটা দেখাক রাজ্যের প্রশাসনিক প্রধান।

মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে সমস্ত রোগী চিকিৎসা করাতে গিয়েছিলেন, তাঁদের আত্মীয়রাও বলছেন, পরিষেবা পেয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁরাও চান বিচার পাক তিলোত্তমা। তাঁদের দাবি আন্দোলন চলুক, কিন্তু পরিষেবাও চলুক। হাসপাতালের ওপিডির পাশাপাশি চিকিৎসা চলছে বিশেষ শিবিরেও।

উল্লেখ্য, সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক ছিল। সেখানেই রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানতে চান, “অনেকে এখানে কাজ করছেন না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছেন। এটা কি সত্যি?” জবাবে স্বাস্থ্য সচিব জানান, ৭ লক্ষ মানুষ আউটডোরে পরিষেবা পাননি, ৭০ হাজার রোগী হাসপাতালে ভর্তি হতে পারেননি, ৭ হাজারের বেশি সার্জারি করা যায়নি। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে পরিষেবা দিন।’ ২৩ জনের মৃত্যুর কথাও উল্লেখ করেন তিনি।

Follow Us
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির