AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Harassment: টিউশনে গিয়ে কুকীর্তির শিকার ছাত্রী! ফাঁকা বাড়িতে যা ঘটালেন গৃহশিক্ষিকার শ্বশুর…

Paschim Medinipur: পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বৃদ্ধের বৌমা টিউশন পড়াতেন। নয় বছরের ওই নির্যাতিতা নাবালিকাও পড়তে আসত বৃদ্ধের বৌমার কাছে। কিন্তু ওই মহিলা গত ১২ দিন আগে দেশের বাড়ি চলে গিয়েছিলেন। সেদিন সকালেই বাড়িতে পড়তে আসা নাবালিকার সঙ্গে এই বৃদ্ধ এই কুকীর্তি করেছেন বলে অভিযোগ।

Physical Harassment: টিউশনে গিয়ে কুকীর্তির শিকার ছাত্রী! ফাঁকা বাড়িতে যা ঘটালেন গৃহশিক্ষিকার শ্বশুর...
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 23, 2024 | 7:41 PM
Share

সবং: বাড়িতে টিউশন পড়তে আসা নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বছর পয়ষট্টির ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে সবং থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বৃদ্ধের বৌমা টিউশন পড়াতেন। নয় বছরের ওই নির্যাতিতা নাবালিকাও পড়তে আসত বৃদ্ধের বৌমার কাছে। কিন্তু ওই মহিলা গত ১২ দিন আগে দেশের বাড়ি চলে গিয়েছিলেন। সেদিন সকালেই বাড়িতে পড়তে আসা নাবালিকার সঙ্গে এই বৃদ্ধ এই কুকীর্তি করেছেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যেদিন গৃহশিক্ষিকা ওই মহিলা দেশের বাড়িতে চলে যান, সেদিন সকালের ব্যাচের পড়ুয়ারা না জেনে পড়তে চলে এসেছিল। নির্যাতিত ওই নাবালিকার সঙ্গে তাঁর বাকি সহপাঠীরাও ছিল সেদিন সকালে। অভিযোগ, বৃদ্ধ সেদিন বাকি সব পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দিলেও নয় বছরের ওই নাবালিকাকে বাড়িতে বসিয়ে রাখে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সেই সময় বছর পয়ষট্টির বৃদ্ধ নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

সেদিন সকালের ঘটনার পর বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে মাকে গোটা বিষয়টি জানায় ওই কিশোরী। এরপর শনিবারই গৃহশিক্ষিকার শ্বশুরের বিরুদ্ধে সবং থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান নির্যাতিতা নাবালিকার পরিবারের লোকেরা। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ এবং রবিবার বিকেলেই গ্রেফতার করা হয় অভিযুক্ত বৃদ্ধকে।

Follow Us