AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paschim Medinipur: ড্রাফ মাফিয়াকে ধরিয়ে দিতেই বিপাকে খড়্গপুরের সমাজকর্মী, রাতেই আক্রোশ!

Paschim Medinipur: শহর জুড়ে দীর্ঘদিন ধরে ড্রাগসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন খড়গপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের গোলখুলি এলাকার বাসিন্দা রুকিয়া বিবি ওরফে লক্ষ্মী। আর সেই লক্ষ্মী যখন জোর কদমে ড্রাগসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁর বাড়ির বাইরে রাখা একটি বড় গাড়িকে কে বা কারা  রাতে আগুন ধরিয়ে দেয়।

Paschim Medinipur: ড্রাফ মাফিয়াকে ধরিয়ে দিতেই বিপাকে খড়্গপুরের সমাজকর্মী, রাতেই আক্রোশ!
সমাজকর্মী রুকিয়া বিবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2025 | 10:05 PM
Share

খড়্গপুর: মাফিয়াদের ভাতে মেরেছিলেন, তাতেই প্রতিশোধ। ড্রাগ ডিলারদের পুলিশের হাতে তুলে দেওয়ায় খড়্গপুরের এক মহিলার বাইরে বেরনোর পথই বন্ধ করে দিয়েছে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতেই খড়্গপুর থেকে দুই ড্রাগ মাফিয়া কে গ্রেফতার করিয়েছিলেন, ঠিক সকাল হতেই তার মাশুল গুনতে হল প্রতিবাদী মহিলাকে। বাড়ির বাইরে রাখা গাড়ি ভেঙে চুরে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা।

শহর জুড়ে দীর্ঘদিন ধরে ড্রাগসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন খড়গপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের গোলখুলি এলাকার বাসিন্দা রুকিয়া বিবি ওরফে লক্ষ্মী। আর সেই লক্ষ্মী যখন জোর কদমে ড্রাগসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁর বাড়ির বাইরে রাখা একটি বড় গাড়িকে কে বা কারা  রাতে আগুন ধরিয়ে দেয়।

আগুন ধরানোর আগে তাণ্ডবের ছাপও তাতে স্পষ্ট। আগুনের জেরে গাড়ির সামনে অংশটা পুড়ে ছাই। পুলিশকে খবর দেয় রুকিয়া বিবি । খড়গপুর টাউন থানার পুলিশ  তদন্ত শুরু করে। রুকিয়া জানিয়েছেন,  খড়গপুর থেকে দুই ড্রাগ ডিলারকে ধরিয়ে দেয় তাদের পরিবারের লোকেরা । তাঁর অনুমান, সেই আক্রোশ থেকেই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি বলেন, “যাদেরকে ধরিয়েছি, তাদের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। ওরা ড্রাগের কারবার করত। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমি ড্রাগের বিরুদ্ধে অভিযান চালাই। সেই কারণেই ওদের ধরিয়েছি। প্রশাসনের ওপর আস্থা রয়েছে। দোষীরা সাজা পাবে।”

উল্লেখ্য, এক সময়ে খড়্গপুরে কার্যত সমান্তরাল প্রশাসন চালাত চীনু নাইডু, ডন বাসব রামবাবুরা। বাসব নাইডু এখন নিষ্ক্রিয় আর চীনু জেলে। কিন্তু খড়্গপুরে যে এখনও ড্রাগ মাফিয়ারা ভীষণভাবে সক্রিয়, পরিস্থিতি যে একটুও বদলায়নি, তার আরও একবার প্রমাণ মিলল।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ