TMC-CPIM: ঘাটালে বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা ‘মার’ সিপিএমের

TMC-CPIM: এদিন এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দেওয়ানচক-১ গ্রাম পঞ্চায়েতের শোলাগেড়িয়া এলাকায়। অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে আচমকাই পঞ্চায়েত সদস্য-সহ সিপিএম কর্মীদের উপর ইঁট ছোড়া হয়। ঘটনায় জখম হয়েছে পঞ্চায়েত সদস্য সহ আরও ৪ জন সিপিএম কর্মী।

TMC-CPIM: ঘাটালে বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা ‘মার’ সিপিএমের
শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 19, 2024 | 8:09 PM

ঘাটাল: লোকসভা ভোটে দারুণ ফল। তারপর থেকেই রাজ্যের নানা প্রান্তে চলছে তৃণমূলের বিজয় মিছিল। এবার এরকমই এক বিজয় মিছিল থেকে সিপিএমের পঞ্চায়েত-সহ কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা লাঠিসোঁটা নিয়ে সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। ঘটনায় আহত উভয়পক্ষের মোট ১০ জন। সকলকে নিয়ে যাওয়া হয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত গোটা এলাকা। 

এদিন এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দেওয়ানচক-১ গ্রাম পঞ্চায়েতের শোলাগেড়িয়া এলাকায়। সিপিএমের দাবি, গত পঞ্চায়েত ভোটে শোলাগেড়িয়ায় জয়ী হয়ে সিপিএমের পঞ্চায়েত সদস্য হন সেখ রাজিবুল ইসলাম। এবারের লোকসভা ভোটে সামান্য ভোটে শোলাগেড়িয়া বুথে সিপিএমকে পিছনে ফেলে লিড পায় তৃণমূল কংগ্রেস। এদিন ওই এলাকাতেই তৃণমূলের বিজয় মিছিল হচ্ছিল। সূত্রের খবর, সেই সময় এলাকায় সিপিএমের পার্টি অফিসের বাইরে পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী বসেছিলেন। 

অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে আচমকাই পঞ্চায়েত সদস্য-সহ সিপিএম কর্মীদের উপর ইঁট ছোড়া হয়। ঘটনায় জখম হয়েছে পঞ্চায়েত সদস্য সহ আরও ৪ জন সিপিএম কর্মী। তাঁদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহত পঞ্চায়েত সদস্য ও কর্মীদের দেখতে হাসপাতালে যান ঘাটালের সিপিএম নেতৃত্বরা। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে সরব হয়েছেন ঘাটালের সিপিএম নেতৃত্ব। পাল্টা সিপিএমের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে তাদের কর্মীদের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলেরও ৫ জন কর্মীকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তাঁদের হাসপাতালে দেখতে যান ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি। 

Follow Us