AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri Ration Protest : Expired আটা দিচ্ছে রেশন দোকান, সঙ্গে ‘গিফ্ট’ পোকা!

Dhupguri Ration Protest : জানা গিয়েছে, মঙ্গলবার মাটিয়ালি ব্লকের বাগান ধুরা এলাকায় রেশন দেওয়ার কাজ শুরু হয়েছিল। তারপরই অভিযোগ ওঠে,রেশনে পোকা ধরা চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল। খবর জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযোগ,৮ দিন আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া আটা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, চালেও পোকা ভর্তি।

Dhupguri Ration Protest : Expired আটা দিচ্ছে রেশন দোকান, সঙ্গে 'গিফ্ট' পোকা!
ধূপগুড়িতে বিক্ষোভImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 2:35 PM
Share

ধূপগুড়ি : রেশনের চাল-আটা দিয়েই সংসার চলে অনেকের। আর সেই রেশনের চালেই ঘুরে বেড়াচ্ছে কিলো কিলো পোকা। শুধু তাই নয়, মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠল ধূপগুড়িতে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর ধুপঝোরা বাগান ধুরা এলাকায়। মঙ্গলবার সকালে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাল উত্তেজিত জনতা।

জানা গিয়েছে, মঙ্গলবার মাটিয়ালি ব্লকের বাগান ধুরা এলাকায় রেশন দেওয়ার কাজ শুরু হয়েছিল। তারপরই অভিযোগ ওঠে,রেশনে পোকা ধরা চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল। খবর জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। অভিযোগ,৮ দিন আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া আটা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, চালেও পোকা ভর্তি। একটুও তা খাওয়ার যোগ্য ছিল না বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ খাবুল বলেন,”রেশনে পোকা ধরা চাল ও মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়া হচ্ছিল। বিষয়টি জানার পরে এলাকার জনগণ উত্তেজিত হয়ে পড়ে। বিক্ষোভে শামিল হয়। পরে সকলে এসে নতুন সামগ্রী দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।”

খবর পেয়েই এলাকায় পৌঁছন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি বাবু হাসান। উত্তেজিত জনতার সঙ্গে তিনি কথা বলেন। তাঁদের অভিযোগ মন দিয়ে শোনেন। সকলের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি। বাবু হাসান জানান, মানুষের অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। একইসঙ্গে, রেশনে পুরনো সামগ্রীর পরিবর্তে নতুন সামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বাবু হাসান বলেন, “মানুষের অভিযোগ সত্যি। যে আটা দেওয়া হচ্ছে, তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। ১৬ ফেব্রুয়ারির আটা ২৪ ফেব্রুয়ারি দেওয়া হচ্ছে। চালে ভর্তি রয়েছে পোকা। খাওয়ার যোগ্য একটা চালও নেই। ডিলারের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখার বিষয়ে বলা হয়েছে। আমার সঙ্গে ফুড ইন্সপেক্টরের সঙ্গেও কথা হয়েছে। আগামীকাল নতুন করে আটা, চাল দেওয়া হবে।” পরে খবর পেয়ে এলাকায় পৌঁছয় মেটেলি থানার পুলিশ।

কেন মেয়াদ উত্তীর্ণ আটা ও পোকা ধরা চাল দেওয়া হচ্ছিল রেশনে ? সেই বিষয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে,বিক্ষোভ শুরু হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন রেশন ডিলার। তার আর নাগাল পাওয়া যায়নি।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১