AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Twaha Siddiqui: ‘ভোটের আগে জামাইবাবু হয়ে যাই, আর ভোট ফুরোলেই শালা’, বিস্ফোরক ত্বহা

SIR Hearing: শুনানিতে কোনও অসুবিধা হয়নি বলে দাবি করেছেন ত্বহা। তিনি বলেন, "লিগাল মাল আছি, তাই বুক ফুলিয়ে শুনানিতে এসেছি। আমি শুনানিতে কাগজ পত্র দেখলাম আধিকারিকরা শুধু মুচকি হেসেছে আর কিছু জিজ্ঞাসা করেননি। ওরাও তো সমস্যায় আছে। সব প্ল্যান ভেস্তে যাবে।"

Twaha Siddiqui: 'ভোটের আগে জামাইবাবু হয়ে যাই, আর ভোট ফুরোলেই শালা', বিস্ফোরক ত্বহা
ত্বহা সিদ্দিকীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 27, 2026 | 4:38 PM
Share

হুগলি: এসআইআরের শুনানির নোটিস থেকে বাদ পড়লেন না ত্বহা সিদ্দিকীও। ফুরফুরা শরিফের পীরজাদার দাবি, তিনি নথিপত্র জমা দেওয়ায় সে সব দেখে শুধু মুচকি হেসেছেন অফিসাররা। তবে যে হয়রানি পোহাতে হচ্ছে, তার জবাব যে ভোটে মিলবে, সেই হুঁশিয়ারিও দিয়েছেন ত্বহা। তবে জবাব কে পাবে বিজেপি না তৃণমূল? সেই উত্তর দেননি পীরজাদা।

শুনানির নোটিস পেয়ে আজ, মঙ্গলবার হাজির হয়েছিলেন ত্বহা সিদ্দিকী। পুরো প্রক্রিয়া নিয়ে এদিন ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “এসআইআরের নাম করে সাধরণ মানুষকে হয়রান করা হচ্ছে আর রাজনৈতিক দলগুলি লুকোচুরি খেলছে। এরা সব চোরে চোরে মাসতুতো ভাই। একজন সাপ হয়ে কামড়াচ্ছে আর একজন ওঝা হয়ে ঝাড়ছে।” 

পারিবারিক ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়ে ত্বহা বলেন, তাঁর পরিবারের ইতিহাস সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের মানুষও জানেন, তারপরও তাঁকে ডাকা হল। তিনি স্পষ্ট বলেন, “বিজেপি, তৃণমূল আমাদের সঙ্গে কী করছে মানুষ বুঝতে পারছে। মুসলিমদের নোটিস পাঠানো হচ্ছে, কারণ বিজেপি ভাবে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না। আসলে আমরা তৃণমল, সিপিএম কাউকেই ভোট দিই না। যারা উন্নয়ন করে তাদের পক্ষে থাকি।” ত্বহা আরও বলেন, “ভোটের সময় আমরা রাজনৈতিক নেতাদের জামাইবাবু হয়ে যাই, আর ভোট হয়ে গেলে শালা হয়ে যাই। ২৬ এর ভোটে মানুষ বুঝে নেবে।”

শুনানিতে কোনও অসুবিধা হয়নি বলে দাবি করেছেন ত্বহা। তিনি বলেন, “লিগাল মাল আছি, তাই বুক ফুলিয়ে শুনানিতে এসেছি। আমি শুনানিতে কাগজ পত্র দেখলাম আধিকারিকরা শুধু মুচকি হেসেছে আর কিছু জিজ্ঞাসা করেননি। ওরাও তো সমস্যায় আছে। সব প্ল্যান ভেস্তে যাবে।”

Follow Us
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
নববর্ষের শুভেচ্ছায় বাংলার মানুষকে কী বললেন অমিত শাহ?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
'আমার মন কাঁদছে', পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!
লোকাল ট্রেনে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট!