Modi announced six guarantees: বাংলায় এসে ৬ গ্যারান্টি দিয়ে গেলেন মোদী
Modi's 6-guarantees-for-bengal: মোদীর বক্তব্য, তৃণমূলের জমানায় বাংলায় মাছের জোগান কমেছে। তৃণমূলের দুর্নীতির কারণেই বাংলা মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে। দেশে মাছ উৎপাদন দ্বিগুণ হয়েছে, তৃণমূলের পাপে বাংলা পিছিয়ে। আর এই কথা প্রসঙ্গেই মোদী বলেন, আসলে কেন কেন্দ্রের স্কিম বাংলায় চালু করার ক্ষেত্রে তৃণমূলের কেন এত অনীহা।
হলদিয়া: মোদী বাংলায় এসে বাংলাকে ৬টি গ্যারান্টি দিয়ে গিয়েছেন।
১. তৃণমূল যে ভয়ের পরিবেশ তৈরি করেছে, বিজেপি সরকার ভয়ের জায়গায় ভরসা ফিরিয়ে আনবে।
২. বিজেপি সরকারে সরকারি সিস্টেম জনতার প্রতি দায়বদ্ধ থাকবে।
৩. প্রত্যেক দুর্নীতি, নারীদের প্রতি অন্যায়, প্রতিটা ধর্ষণের কেসের ফাইল খুলবে।
৪. তৃণমূলের আমলে যারা দুর্নীতি করেছে, তারা জেলে থাকবে।
৫. যারা নাগরিক, তারা সংবিধান অনুযায়ী সমস্ত সুবিধা পাবেন। কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদের বের করে দেওয়া হবে।
৬. বাংলায় সব সরকারি কর্মচারী, শিক্ষক, বাকি পরিষেবার সঙ্গে যুক্তরা সকল কর্মচারীরা ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন। সপ্তম পে কমিশন লাগু করা হবে।
Follow Us

