Katwa Protest: ‘দলে সুন্দরী-শিক্ষিত মহিলা কর্মী না আনলে পুরনোদের ছাঁটাই!’ বিজেপি নগর সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

BJP women workers protest in Katwa: রবিবার রাত সাড়ে আটটা নাগাদ কাটোয়া শহরের বিজেপি নগর সভাপতির কার্যালয়ের সামনে জড়ো হন দলের একাধিক নেতা-কর্মী। সেই সময় কার্যালয়ের ভিতরে ছিলেন নগর সভাপতি সুমন দেবনাথ। তাঁকে ঘিরেই শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, পুরনো মহিলা নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে সুন্দরী ও শিক্ষিত মহিলাদের দলে এনে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 05, 2026 | 4:52 PM

কাটোয়া: পুরনো মহিলা কর্মীদের দিয়ে দল চলবে না। সুন্দরী, শিক্ষিত মহিলা কর্মী দলে না এলে পুরনো কর্মীদের ছাঁটাই করে দেওয়া হবে। এমনই বিস্ফোরক অভিযোগ উঠল বিজেপির নগর সভাপতির বিরুদ্ধে। এই ইস্যুতে রবিবার রাতে তুমুল বিক্ষোভ চলে কাটোয়ায় বিজেপির দলীয় কার্যালয়ে। নগর সভাপতি সুমন দেবনাথকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নগর সভাপতির বিরুদ্ধে মহিলা কর্মীদের অসম্মান, কুরুচিকর মন্তব্য,কাটমানি চাওয়ার অভিযোগ তোলা হয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সুমন দেবনাথ।

রবিবার রাত সাড়ে আটটা নাগাদ কাটোয়া শহরের বিজেপি নগর সভাপতির কার্যালয়ের সামনে জড়ো হন দলের একাধিক নেতা-কর্মী। সেই সময় কার্যালয়ের ভিতরে ছিলেন নগর সভাপতি সুমন দেবনাথ। তাঁকে ঘিরেই শুরু হয় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, পুরনো মহিলা নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে সুন্দরী ও শিক্ষিত মহিলাদের দলে এনে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি পুরনো মহিলা কর্মীদের দিয়ে আর দলের কাজ চলবে না। এমন মন্তব্যও করা হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, দলীয় কর্মসূচিতে দীর্ঘদিনের মহিলা কর্মীদের যথাযথ সম্মান দেওয়া হয় না। অথচ সম্প্রতি দলে আসা কয়েকজন মহিলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েন দলের দায়িত্বে থাকা মহিলা নেতা ও কর্মীরা।
রাত পর্যন্ত চলে বিক্ষোভ। দফায় দফায় নগর সভাপতিকে ঘিরে চলে স্লোগান। পরিস্থিতি ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে।

এক বিক্ষোভকারী মহিলা বিজেপি কর্মী বলেন, “আমাদের বলছে দল বলেছে পুরনো সদস্যদের বের করে দেব। বয়স্ক মহিলাদের কোনও স্থান নেই। আমরাও বেশ কিছু বিষয় দেখেছি। কাটমানি খাওয়া, অপমান করা। আজ রক্তদান শিবিরে গেলাম। পিছনে আমাদের বসিয়ে দিয়েছে। উত্তরীয় পরাচ্ছে নতুন মেয়েদের। দল বলেছে যে শিক্ষিত-সুন্দরী না আনলে পুরনো মেয়ে বের করে দেব।”

যদিও সমস্ত অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সুমন দেবনাথ। তাঁর দাবি, দলের বিরুদ্ধে বা তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা দলের কোর কমিটি কিংবা উচ্চ নেতৃত্বকে জানানো উচিত। তাঁকে হেনস্থা করে বিষয়টি ‘হাইলাইট’ করা হচ্ছে বলেও দাবি তাঁর।সুমন দেবনাথের কথায়, যাঁরা অভিযোগ করেছে, তাঁরা প্রমাণ করুন। অভিযোগ যে কেউ করতে পারে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী সবার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করেন লোকে। কার কী যায় আসে। আমায় হেনস্থা করে হাইলাইট করা ছাড়া কিছু হচ্ছে না। এসব করে আমাকে ভয় দেখানো যাবে না। আমাকে এসব বলে কোনও লাভ হবে না।  এই সমস্ত করে আমায় ভয় দেখানো যাবে না, চমকানো যাবে না। অন্যদিকে এই বিষয়ে দলের উচ্চ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us