AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bomb Recover: বিজেপি-র পার্টি অফিসের পাশ থেকে উদ্ধার বোমা

Bomb Recover: গত সোমবার সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। পূর্বস্থলী ২ ব্লকের মুকশিমপাড়া বিজেপির দলীয় কার্যালয়ের কাছে একটি জঙ্গল রয়েছে। সেখান থেকেই এই বোমা উদ্ধার হয়। বোমাটি পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা।

Bomb Recover: বিজেপি-র পার্টি অফিসের পাশ থেকে উদ্ধার বোমা
বোমা উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 4:30 PM
Share

পূর্বাস্থলী: জঙ্গল থেকে উদ্ধার হল বোমা। বিজেপির কার্যালয়ের পাশ থেকে উদ্ধার হয়েছে বোমাটি। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা রেখেছে তার তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ। যদিও উদ্ধার হওয়া বস্তুটি বোমা কিনা তা জানতে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

গত সোমবার সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। পূর্বস্থলী ২ ব্লকের মুকশিমপাড়া বিজেপির দলীয় কার্যালয়ের কাছে একটি জঙ্গল রয়েছে। সেখান থেকেই এই বোমা উদ্ধার হয়। বোমাটি পড়ে থাকতে দেখেন বিজেপি কর্মীরা। খবর যায় পুলিশে। এরপর পূর্বস্থলী থানার পুলিশ বোমা উদ্ধার করে নিয়ে যায়।

এ প্রসঙ্গ বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, “আমাদের কর্মীরা দেখেছে পার্টি অফিসের পাশে বোমা পড়ে রয়েছে। নির্বাচনের সময় বিষয়টি যথেষ্ঠ আতঙ্কের বিষয়। আমরা খুবই আতঙ্কিত কে বা কারা এই ঘটনা ঘটাল খোঁজ নেওয়া হচ্ছে।” অপরদিকে পূর্বস্থলী উত্তর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, “ওইখানে কোনও জঙ্গল নেই। আমি পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম বোমা পাওয়া গিয়েছে। পুলিশ বলছে পরীক্ষা করে দেখা হচ্ছে বোমা কি না।”

Follow Us