AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Guardians agitation: ‘সাড়ে ১১টার আগে কোনও দিন হেড মাস্টার ঢোকেন না, এইভাবে পড়াশোনা হয়?’, এরপরই ‘শিক্ষা’ দিল অভিভাবকরা

Guardians agitation: এক অভিভাবক বলেন, "সঠিক সময়ে কোনওদিন আসেন না প্রধান শিক্ষক। সাড়ে এগারোটার আগে কোনওদিন আসেন না। মাঝে মাঝে তার থেকেও দেরিতে আসেন। স্কুলে পড়াশোনার পরিবেশ নেই। আমরা এসআই অফিসে জানিয়েছি।"

Guardians agitation: 'সাড়ে ১১টার আগে কোনও দিন হেড মাস্টার ঢোকেন না, এইভাবে পড়াশোনা হয়?', এরপরই 'শিক্ষা' দিল অভিভাবকরা
প্রধান শিক্ষককে তালাবন্দি করে রাখেন অভিভাবকরা
| Edited By: | Updated on: Aug 21, 2024 | 7:26 PM
Share

পূর্বস্থলী: স্কুল চালু হয়ে গিয়েছে। প্রধান শিক্ষকের দেখা নেই। অভিযোগ, এই ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রত্যেকদিনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেরি করে স্কুলে আসেন। বারবার বলেও কোনও কাজ হয়নি। তাই, প্রধান শিক্ষককে ‘শিক্ষা’ দিতে মঙ্গলবার স্কুলে হাজির হন অভিভাবকরা। প্রধান শিক্ষককে ক্লাসরুমে ঢুকিয়ে তালা লাগিয়ে দেন। ঘটনাটি পূর্বস্থলী ১ নম্বর ব্লকে।

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শ্রীরামপুরের ওই স্কুলে প্রায় ১২-১৩ বছর আগে যোগ দেন দেবনারায়ণ লাহা নামে ওই শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক সময় মতো স্কুলে আসেন না। মঙ্গলবার প্রধান শিক্ষক দেরি করে আসার পরই রুমে ঢুকিয়ে তালা দেন অভিভাবকরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।

এক অভিভাবক বলেন, “সঠিক সময়ে কোনওদিন আসেন না প্রধান শিক্ষক। সাড়ে এগারোটার আগে কোনওদিন আসেন না। মাঝে মাঝে তার থেকেও দেরিতে আসেন। স্কুলে পড়াশোনার পরিবেশ নেই। আমরা এর আগে এসআই অফিসে জানিয়েছি।” আর এক অভিভাবিকা বলেন, “এর আগে অনেকবার আমরা প্রধান শিক্ষককে বলেছি। সময়ে আসার কথা বলা হয়। কিন্তু, উনি কোনও কথা কানে তোলেননি। প্রত্যেক দিনই দেরি করে আসেন। তাই, আজ বাধ্য হয়ে তালা দেওয়া হয়েছে।”

ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবনারায়ণ লাহা। ফোনে তিনি জানান, অভিযোগ মিথ্যা। শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন স্কুলে আসতে দেরি হয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো