Kalna TMC Leader Viral Video: মহিলাকে পিটিয়েও অনায়াসে জামিন তৃণমূল নেতার? প্রশ্ন আক্রান্তেরই
Kalna TMC Leader: আক্রান্ত মহিলা গোপালের জামিনের খবরে বলেন, "আমার বাড়িতে ঢুকে আমায় মারধর করল, আমার বাচ্চাদের মারধর করল। এত কিছু প্রমাণ দেওয়ার পরও কীভাবে গোপাল তিওয়ারি ছাড়া পায়? কীভাবে জামিন পেয়ে যায়? মনে হচ্ছে আইন আদালত বলে কিছুই নেই। এখন তো ভয় হচ্ছে, যখন তখন আমার বাড়িতে এসে পরিবারকে মারধর করবে। খুনও করে দিতে পারে।"

আক্রান্ত মহিলা গোপালের জামিনের খবরে বলেন, “আমার বাড়িতে ঢুকে আমায় মারধর করল, আমার বাচ্চাদের মারধর করল। এত কিছু প্রমাণ দেওয়ার পরও কীভাবে গোপাল তিওয়ারি ছাড়া পায়? কীভাবে জামিন পেয়ে যায়? মনে হচ্ছে আইন আদালত বলে কিছুই নেই। এখন তো ভয় হচ্ছে, যখন তখন আমার বাড়িতে এসে পরিবারকে মারধর করবে। খুনও করে দিতে পারে।”
কালনার দেবনাথপাড়ায় একটি সম্পত্তি নিয়ে ঝামেলা গোপালের সঙ্গে আক্রান্তের পরিবারের। একটি জায়গা পাঁচিল দিয়ে ঘেরা নিয়ে ঝামেলা শুরু হয়। গোপাল তিওয়ারি দাবি করেন, জায়গাটি তাঁর কেনা। অথচ তাঁকে বাধা দিচ্ছে এলাকার একটি পরিবার। এমনকী পাঁচিল ভেঙে দেওয়া হয় বলেও তাঁর অভিযোগ। এদিকে আক্রান্তদের দাবি, এই কেনার বিষয়টি তাঁরা জানেন না। তবে বাড়িতে ঢুকে মারধর করা হয়েছে।
যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, এক মহিলাকে ঠাটিয়ে চড় মারেন গোপাল। ধাক্কাধাক্কি, এমনকী টেনে হিঁচড়ে বাড়ির উঠোনেও আনা হয়। গোপাল একা নন, সদলবলে গিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এলাকার নেতা বাড়িতে ঢুকে মহিলাকে পেটাচ্ছেন, এমন দৃশ্য দেখে নিন্দার ঝড় ওঠে। যদিও গোপালের দাবি, “৪-৫ জন আমাকে মারতে থাকে। মাথায় লেগেছে, আঙুল জখম হয়েছে। মহিলা, পুরুষরা জোর করে আমাকে ঘরে টেনে নিয়ে যায়। আমি আত্মরক্ষার জন্য হাত ঠেলে বেরিয়ে আসতে চেষ্টা করি।”
