AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wooden Dolls: মিষ্টি, তাসের পর এবার বড় স্বীকৃতি পাচ্ছে কাঠের পুতুল, কী বলছেন শিল্পীরা?

Natungram Wooden Dolls GI Tag: শিল্পীদের বক্তব্য, এই স্বীকৃতি মিললে নতুনগ্রামের কাঠের পুতুলের নিজস্বতা সরকারি স্বীকৃতি পাবে। নকল পণ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা যেমন মিলবে, তেমনই দেশ-বিদেশের বাজারে এই শিল্পের গ্রহণযোগ্যতা ও চাহিদাও আরও বাড়বে। ফলে শিল্পীদের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি নতুন প্রজন্মও এই ঐতিহ্যবাহী পেশার প্রতি আগ্রহী হবে বলে তাঁদের আশা।

Wooden Dolls: মিষ্টি, তাসের পর এবার বড় স্বীকৃতি পাচ্ছে কাঠের পুতুল, কী বলছেন শিল্পীরা?
কী বলছেন স্থানীয় শিল্পীরা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 11:59 AM
Share

পূর্বস্থলী: হুগলির জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি। বাঁকুড়ার বিষ্ণুপুরের দশাবতার তাস। কয়েকদিন আগেই জিআই (GI) ট্যাগ পেয়েছে। এবার জিআই ট্যাগ পেতে চলেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কাঠের পুতুল। এই খবরে খুশির হাওয়া কাঠপুতুলের গ্রামে। শিল্পীদের আশা, জিআই স্বীকৃতি পেলে তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মও এই ঐতিহ্যবাহী পেশার প্রতি আগ্রহী হবে।

কালনা মহকুমার পূর্বস্থলীর নতুনগ্রাম বা কাঠপুতুলের গ্রাম। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন কাঠের পেঁচা, গৌর-নিতাই মূর্তি এবং নানা ধরনের ঐতিহ্যবাহী কাঠের পুতুল। বংশ পরম্পরায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন এখানকার কাঠ পুতুল শিল্পীরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক নকশার বিভিন্ন কাঠের সামগ্রী তৈরি হলেও নতুনগ্রামের মূল পরিচয় আজও তার ঐতিহ্যবাহী কাঠের পুতুল।

কী বলছেন স্থানীয় শিল্পীরা?

দীর্ঘদিন ধরেই এই শিল্পের জিআই (জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন) স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলেন শিল্পীরা। অবশেষে সেই দাবি পূরণের পথে। জিআই স্বীকৃতির খবর সামনে আসতেই শিল্পীদের মধ্যে ছড়িয়েছে উৎসাহ ও আনন্দ। শিল্পীদের বক্তব্য, এই স্বীকৃতি মিললে নতুনগ্রামের কাঠের পুতুলের নিজস্বতা সরকারি স্বীকৃতি পাবে। নকল পণ্যের বিরুদ্ধে আইনি সুরক্ষা যেমন মিলবে, তেমনই দেশ-বিদেশের বাজারে এই শিল্পের গ্রহণযোগ্যতা ও চাহিদাও আরও বাড়বে। ফলে শিল্পীদের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি নতুন প্রজন্মও এই ঐতিহ্যবাহী পেশার প্রতি আগ্রহী হবে বলে তাঁদের আশা।

মানিক সূত্রধর, জয়দেব ভাস্কর, গৌতম ভাস্করের মতো শিল্পীরা বললেন, “কাঠের পুতুলের জন্য আমাদের গ্রাম বিখ্যাত। যেকোনও জায়গায় রাজা-রানি, কাঠের পেঁচা দেখলেই লোকে বলে, নতুনগ্রামে তৈরি। আমরা অনেকদিন আগে জিআই ট্যাগের জন্য আবেদন জানিয়েছিলাম। এখন জানতে পারছি, কাঠের পুতুলকে জিআই ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা খুবই আনন্দিত।” তাঁদের বক্তব্য, এই স্বীকৃতি নতুনগ্রামের কাঠের পুতুল শিল্পকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে আরও বড় পরিচিতি এনে দেবে।

Follow Us