AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa Relief Material: তৃণমূল নেতার গোপন গোডাউন ত্রাণের সামগ্রী উদ্ধার করলেন গ্রামবাসীরা

TMC leader Relief Scam: জনতা গোডাউনগুলিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ অবস্থা হয় সবার। সেখান থেকে থরে থরে সাজানো সরকারি সিলমোহর দেওয়া ত্রিপল, কম্বল, চাষের জন্য বরাদ্দ সার ও বীজ উদ্ধার হয়। এমনকি একটি স্বনির্ভর গোষ্ঠীর অফিসের ঘর থেকেও উদ্ধার হয় প্রচুর পোশাক ও বিভিন্ন সরকারি নথি।

Katwa Relief Material: তৃণমূল নেতার গোপন গোডাউন ত্রাণের সামগ্রী উদ্ধার করলেন গ্রামবাসীরা
এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2026 | 8:34 PM
Share

কাটোয়া: দুর্গতদের জন্য  সরকারের পাঠানো কম্বল, ত্রিপল, সার ও বীজ গোডাউনে লুকিয়ে রেখে কালোবাজারি করার বিস্ফোরক অভিযোগ। আবারও কাঠগড়ায় তৃণমূল নেতা। রবিবার কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ পঞ্চায়েতের ক্ষেতপুর পলাশী এলাকার ঘটনা। সরকারি ত্রাণ ও সামগ্রী পাচারের সময়েই হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। অভিযুক্ত তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য নিতাই সুন্দর মুখোপাধ্যায় এবং এক গোডাউন মালিক। দু’জনকেই আটক করেছে কাটোয়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার ওই এলাকায় তৃণমূল নেতাদের বেশ কয়েকটি এমন গোপন গোডাউন রয়েছে, যেখানে পঞ্চায়েত থেকে সাধারণ মানুষের জন্য আসা সরকারি ত্রাণ লুকিয়ে রাখা হত। সকালে কাটোয়া ২ নম্বর ব্লকের জেলা পরিষদ সদস্য নিতাই সুন্দর মুখোপাধ্যায়ের নির্দেশে ওই গোডাউনগুলি থেকে চুপিসারে সরকারি দ্রব্য অন্যত্র সরানোর চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই রুখে দাঁড়ান এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা।

জনতা গোডাউনগুলিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ অবস্থা হয় সবার। সেখান থেকে থরে থরে সাজানো সরকারি সিলমোহর দেওয়া ত্রিপল, কম্বল, চাষের জন্য বরাদ্দ সার ও বীজ উদ্ধার হয়। এমনকি একটি স্বনির্ভর গোষ্ঠীর অফিসের ঘর থেকেও উদ্ধার হয় প্রচুর পোশাক ও বিভিন্ন সরকারি নথি। গ্রামবাসীদের অভিযোগ, এই সমস্ত জিনিস পঞ্চায়েত থেকে বিলি না করে, এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা নিজেদের গোডাউনে মজুত রেখে চড়া দামে বাজারে বিক্রি করে দিতেন।

ঘটনার খবর পেয়েই কাটোয়া থানার বিশাল বাহিনী পলাশী এলাকায় পৌঁছয়। অভিযুক্ত তৃণমূল নেতা নিতাই সুন্দর ও গোডাউন মালিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Follow Us