Purbo Medinipur: মদ্যপ অবস্থায় দুই স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ, আবারও ‘গণপিটুনি’

Purbo Medinipur: তবে ওই যুবকের দাবি, তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন। ওই দুই ছাত্রীর রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার জন্য তিনি রাস্তা থেকে পাশে সরে যেতে বলেন। সেই সময় আশেপাশে থাকা লোকেরা তাঁকে অপহরণকারীর বলে দাগিয়ে দেন। তবে ওই যুবক জানান, তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের বাবত্যায়। নন্দকুমারের বিধায়কের বাড়ির পাশের বাড়ি বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে তাঁকে মহিষাদল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Purbo Medinipur: মদ্যপ অবস্থায় দুই স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ, আবারও গণপিটুনি
আক্রান্ত যুবকImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 06, 2026 | 7:08 PM

পূর্ব মেদিনীপুর: মদ্যপ অবস্থায় দুই স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ! হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। তারপর অভিযুক্তদের গণপিটুনি দেওয়ার অভিযোগ। অভিযুক্তকে মহিষাদল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক যুবক। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনাটি মহিষাদল এর রাজারামপুর পশ্চিম পল্লী যোগেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের।

স্কুল সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসে পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক ছিল না, আর তাই রাস্তায় জল ভরতে গিয়েছিল দুই ছাত্রী। অভিযোগ, সেই সময়ই মদ্যপ অবস্থায় দুই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে অভিযুক্ত।দুই ছাত্রীর চিৎকারের আওয়াজ শুনে মুহূর্তের মধ্যেই গ্রামবাসীরা জড়ো হয়ে যায়। ক্ষিপ্ত গ্রামবাসীরা মারধর করে ওই যুবককে। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে চলতে থাকে হামলা। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ।

তবে ওই যুবকের দাবি, তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন। ওই দুই ছাত্রীর রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার জন্য তিনি রাস্তা থেকে পাশে সরে যেতে বলেন। সেই সময় আশেপাশে থাকা লোকেরা তাঁকে অপহরণকারীর বলে দাগিয়ে দেন। তবে ওই যুবক জানান, তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের বাবত্যায়। নন্দকুমারের বিধায়কের বাড়ির পাশের বাড়ি বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে তাঁকে মহিষাদল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রাজ্যের একাধিক জায়গায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছে। কিছুদিন আগে মেদিনীপুরে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ ওঠে। দীর্ঘদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন। ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। মামলা এখনও বিচারাধীন। তার মধ্যেই মালদহে এক মহিলাকে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে গণপিটুনির অভিযোগ ওঠে। পাশাপাশি বীরভূমের একটি গ্রামেও একই ধরনের গুজব ছড়ায়। পুলিশের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও এই ধরনের ঘটনা ঘটছে।