Suvendu Adhikari: শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা স্লোগান’, গাড়ি থেকে নেমে BJP প্রার্থী বললেন, ‘এইসব করে কোনও লাভ নেই’

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "তৃণমূল সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। তারা ভারতের সব থেকে বৃহৎ রাজনৈতিক দলকে এখানে কাজ করতে দেবে না। এটা মধ্যযুগীয় বর্বরতা। একুশ সালে ওরা আমাদের এখানে ঢুকতে দেয়নি। আমরা ঝামেলা করতাম।"

Suvendu Adhikari: শুভেন্দুকে দেখেই জয় বাংলা স্লোগান, গাড়ি থেকে নেমে BJP প্রার্থী বললেন, এইসব করে কোনও লাভ নেই
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 01, 2026 | 3:33 PM

নন্দীগ্রাম: নন্দীগ্রাম যাচ্ছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারই মধ্যে জয়বাংলা স্লোগান তৃণমূলের। গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী।

কী ঘটেছে?

বুধবার নন্দীগ্রাম ১ নম্বর এলাকায় শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন শেখ রাকিবুলের বাড়িতে। বিজেপি এই প্রার্থীর দাবি, যেহেতু রাকিবুল বিজেপি করেন, সেই করাণে তৃণমূল তাঁদের সামাজিক ভাবে বয়কট করেছে। তাঁদেরই পাশে থাকার আশ্বাস দিতে সেখানে ছুটে যান শুভেন্দু। যে এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন, সেই এলাকা কার্যত তৃণমূলের দখলে। তখনই জয় বাংলা স্লোগান দেওয়া হয়।

একটি ভিডিয়োয় দেখা যায়,শুভেন্দু অধিকারীকে দেখেই ‘চোর-চোর স্লোগান ওঠে। তারপরই জয় বাংলা স্লোগান দেওয়া হয়। শুভেন্দু গাড়ি থেকে নেমে বলেন, “এই সব করে কোনও লাভ নেই। এবার একুশের মতো করত দেব না। আমার অধিকার আছে সবার কাছে আবেদন করার। আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো।” পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “তৃণমূল সম্পূর্ণ সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। তারা ভারতের সব থেকে বৃহৎ রাজনৈতিক দলকে এখানে কাজ করতে দেবে না। এটা মধ্যযুগীয় বর্বরতা। একুশ সালে ওরা আমাদের এখানে ঢুকতে দেয়নি। আমরা ঝামেলা করতাম।”

Follow Us