AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia Fire: হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন অনেকে, ৬ জনকে গ্রিন করিডোর করে আনা হল কলকাতায়

Haldia Petrochemical Fire: স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর ৪টে নাগাদ পেট্রোকেমিক্যালে আগুন লাগে। পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে খবর। প্রথমে কালো ধোঁয়া, তারপর আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে, স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন।

Haldia Fire: হলদিয়া পেট্রোকেমিক্যালে বিধ্বংসী আগুন, ঝলসে গেলেন অনেকে, ৬ জনকে গ্রিন করিডোর করে আনা হল কলকাতায়
হলদিয়া পেট্রোকেমিক্যালে আগুনImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 1:18 PM
Share

হলদিয়া: হলদিয়া পেট্রোকেমিক্যালে (Haldia Petrochemical Fire) ভয়াবহ আগুন। আজ সকালে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন (Haldia Fire) লাগে বলে জানা গিয়েছে। প্রথমে ঘটনাস্থলে পৌঁছেয় দমকলের ৬টি ইঞ্জিন। পরে আরও ৬টি ইঞ্জিন পৌঁছয়। অর্থাৎ মোট ১২টি ইঞ্জিন রয়েছে এখন ঘটনাস্থলে। দুই থেকে আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন বলে খবর। জানা গিয়েছে, ঘটনায় অগ্নিদগ্ধ ১৫ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক ৬ জন। তাঁদের গ্রিন করিডোর করে আনা হচ্ছে কলকাতায়। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে বলে খবর।

কীভাবে আগুন লাগল?

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরে পেট্রোকেমিক্যালে আগুন লাগে। ন্যাপথা পাইপলাইন লিক করে আগুন লাগে বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তাঁরা। তারপর আজ ভোর সাড়ে ৪টে বা পৌনে পাঁচটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারপরই বেরিয়ে দেখেন আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে সব জ্বলছে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বস্তিতেও। মুহূর্তের মধ্যে আশেপাশের একাধিক বাড়ি জ্বলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে জল ও ফোম স্প্রে করা হচ্ছে। কিন্তু, তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে খবর।

স্থানীয়রা কী বলছেন?

এদিকে, স্থানীয়দের দাবি, বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের মধ্যে দুইজন মহিলা অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। কয়েজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে এলাকার বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক বাড়ি-দোকান জ্বলে গিয়েছে। এলাকা থেকে প্রচুর মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তাঁরা আগের থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। কারখানা কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন। কিন্তু, অভিযোগ, প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি।

রেল পরিষেবা ব্যাহত

অগ্নিকাণ্ডের জেরে, রেল পরিষেবা ব্যাহত হয়েছে। হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে,  হলদিয়ার অগ্নিকাণ্ডের জেরে আসানসোল-হলদিয়া এক্সপ্রেসকে তমলুক পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ফের তমলুক থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা হবে হলদিয়া-আসানসোল এক্সপ্রেস।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন