AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahishadal Raj College: ভূয়ো বিলে সই করানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ, ইস্তফা অ্যাকাউন্ট্যান্টের

Mahishadal Raj College: কলেজের প্রিন্সিপাল গৌতম মাইতি ইস্তফাপত্র পাওয়ার কথা স্বীকার করলেও সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। উল্লেখ্য, এই প্রকল্পে আলাদা হিসাবরক্ষক থাকা সত্ত্বেও স্থায়ী কর্মীদের ওপর বিল পাস করানোর চাপ দেওয়ায় প্রজেক্টের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।

Mahishadal Raj College: ভূয়ো বিলে সই করানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ, ইস্তফা অ্যাকাউন্ট্যান্টের
মহিষাদল রাজ কলেজImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 2:20 PM
Share

হলদিয়া: কেন্দ্রীয় শিক্ষা প্রকল্পের ভূয়ো বিলে সই করানোর জন্য অধ্যক্ষের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ তুলে পদে ইস্তফা দিলেন মহিষাদল রাজ কলেজের অ্যাকাউন্ট্যান্ট শশাঙ্ক মুর্মু। তিনি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বহাল থাকলেও গত ১ ফেব্রুয়ারি থেকে হিসাবরক্ষকের দায়িত্ব সামলাচ্ছিলেন। ঘটনার জেরে কলেজ প্রাঙ্গণ ও প্রশাসনিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

শশাঙ্কের অভিযোগ, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা (DDU-GKY) প্রজেক্টের ভাউচারহীন ও ভুয়ো বিলে সই করার জন্য তাঁর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছিল। ভবিষ্যতে অডিটের মুখে পড়ার আশঙ্কায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে ইস্তফাপত্র জমা দেন এবং ক্লার্কের কাজে ফিরে যান।

অন্যদিকে, কলেজের প্রিন্সিপাল গৌতম মাইতি ইস্তফাপত্র পাওয়ার কথা স্বীকার করলেও সমস্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। উল্লেখ্য, এই প্রকল্পে আলাদা হিসাবরক্ষক থাকা সত্ত্বেও স্থায়ী কর্মীদের ওপর বিল পাস করানোর চাপ দেওয়ায় প্রজেক্টের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। এই ভুয়ো বিল বিতর্কের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কলেজের একটি অংশ।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা