Nandigram: নন্দীগ্রামে ‘নিশ্চিহ্ন’ হয়ে গেল তৃণমূল, সব গ্রাম পঞ্চায়েতের মাথায় পদ্ম পতাকা

BJP Captures All 17 Gram Panchayats in Nandigram: বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, "২০২৩ সালে কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তা সবাই জানেন। তারপরও ১৭টি আসনের মধ্যে ৫টি আসন পেয়েছিল বিজেপি। প্রধান নির্বাচনের দিন যাতে কেউ আসতে না পারে, সেজন্য বোমাবাজি করছিল তৃণমূল। আমরা মানুষের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করব।"

Nandigram: নন্দীগ্রামে নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল, সব গ্রাম পঞ্চায়েতের মাথায় পদ্ম পতাকা
নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপিImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 18, 2026 | 9:26 PM

নন্দীগ্রাম: রাজ্যে পালাবদলের পর থেকে একের পর এক পঞ্চায়েতে ক্ষমতার হাতবদল শুরু হয়। এবার নন্দীগ্রামে ‘নিশ্চিহ্ন’ হয়ে গেল তৃণমূল কংগ্রেস। বুধবার নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। অনাস্থায় তৃণমূলকে সরিয়ে প্রধান ও উপপ্রধান হলেন বিজেপি সদস্যরা। এর ফলে নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মাথায় উড়ল পদ্ম পতাকা।

এদিন নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েতে ঘটল রাজনৈতিক পালাবদল। অনাস্থা প্রস্তাবের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদ ছিনিয়ে নিল বিজেপি। এতদিন এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও অনাস্থা প্রস্তাবের জেরে এবার ক্ষমতায় এল বিজেপি।

দাউদপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৭টি। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১২টি এবং বিজেপি ৫টি আসনে জয়লাভ করেছিল। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েতের ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। প্রধান নির্বাচিত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন এবং উপপ্রধানের দায়িত্বে ছিলেন আইনাল হক। তবে রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের জেরে আজ অনাস্থা প্রস্তাবের মধ্য দিয়ে পঞ্চায়েতের নেতৃত্বে পরিবর্তন ঘটল। নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন বিজেপির মুনমুন পানি এবং উপপ্রধান নির্বাচিত হলেন সবিতা জানা।

একসময় যে গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, অনাস্থা প্রস্তাবের মধ্য দিয়ে সেই পঞ্চায়েতেই এবার কর্তৃত্ব প্রতিষ্ঠা করল বিজেপি। দাউদপুর গ্রাম পঞ্চায়েতের এই ক্ষমতার পালাবদল নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠল। দুটি ব্লক ও ১৭টি গ্রাম পঞ্চায়েতেই এবার উড়ল পদ্ম পতাকা।

এদিন গ্রাম পঞ্চায়েতে ক্ষমতার হাতবদল নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, “২০২৩ সালে কী ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তা সবাই জানেন। তারপরও ১৭টি আসনের মধ্যে ৫টি আসন পেয়েছিল বিজেপি। প্রধান নির্বাচনের দিন যাতে কেউ আসতে না পারে, সেজন্য বোমাবাজি করছিল তৃণমূল। আমরা মানুষের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করব।”

Loading...
Unable to load recommendations.
Follow Us