Sweet Shop in Bengal: বিখ্যাত পান্তুয়ার দোকান বন্ধ হয়ে যাচ্ছে

Kolkata: কাটোয়ার প্রায় একশো বছরের পরানের ক্ষীরের মিষ্টির দোকান। যে দোকানের ক্ষীরের পান্তুযার স্বাদ কাটোয়া ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশেও পরিচিত। জানা গিয়েছে, দোকানে এই মুহূর্তে মাত্র একটি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে, যা দিয়ে হয়ত আগামিকাল মানে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। 

Sweet Shop in Bengal: বিখ্যাত পান্তুয়ার দোকান বন্ধ হয়ে যাচ্ছে
পান্তুয়াImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 11, 2026 | 3:42 PM

কাটোয়া: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এসে এখন পড়েছে মধ্যবিত্তের পকেটে। রান্নার গ্যাসের কী হবে এই সব চিন্তার মধ্যেই এবার বাংলার প্রসিদ্ধ মিষ্টির দোকান প্রায় বন্ধের মুখে। কাটোয়ার পরানের ক্ষীরের পান্তুয়ার স্বাদ থেকে বঞ্চিত হতে পারে আম বাঙালি। অন্তত এমন অনিশ্চয়তার কথা শোনাল দোকান কর্তৃপক্ষ।

কাটোয়ার প্রায় একশো বছরের পরানের ক্ষীরের মিষ্টির দোকান। যে দোকানের ক্ষীরের পান্তুযার স্বাদ কাটোয়া ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশেও পরিচিত। জানা গিয়েছে, দোকানে এই মুহূর্তে মাত্র একটি কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার মজুত রয়েছে, যা দিয়ে হয়ত আগামিকাল মানে বৃহস্পতিবার পর্যন্ত চলবে।  পান্তুয়া তৈরি করা যাবে। এর মধ্যে গ্যাস না পাওয়া গেলে বন্ধ হয়ে যেতে পারে পান্তুয়া তৈরি। বন্ধ রাখতে হতে পারে দোকান।

দোকান কর্তৃপক্ষ সমরেশ কুণ্ডু বলেন, “আমাদের তো স্টকে আর গ্যাস নেই। দুটো ছিল, একটা আজ চলছে। বাকিটা একটা আছে। আমাদের কাছে আর বিকল্প নেই। আমাদের কাজ গ্যাস ছাড়া হবে না। এই সব ইন্ডাকশন দিয়ে হব না। গ্যাস তো দিচ্ছে না। যাঁদের কাছ থেকে গ্যাস নিই তাঁরা বলছে এখন গ্যাস দেওয়া যাবে না। বন্ধ থাকবে দোকান আরকী।” দোকান কর্তৃপক্ষ দীপক সিংহ বলেন, “গ্যাস পাওয়া যাচ্ছে না ওই কারণে বন্ধ হবে। দোকান বন্ধ থাকলে কাজ বন্ধ থাকবে। আমাদের অসুবিধা হবে। কাজ না থাকলে বসে থাকতে হবে। কী আর বলব।”

Follow Us