AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: কেশপুরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি, করানো হল জরুরি অবতরণ

Suvendu Adhikari Helicopter: মুখ্যমন্ত্রীর গন্তব্য ছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। তিনি কলকাতা থেকে কপ্টারে কেশপুরের উদ্দেশে রওনা দেন। কিন্তু বেলা ১২ টা নাগাদ হঠাৎই তাঁর কপ্টারে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সে মুহূর্তে তিনি কোলাঘাটে ছিলেন। সেখানেই হেলিপ্যাডে নামানো হয় কপ্টার।

CM Suvendu Adhikari: কেশপুরে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি, করানো হল জরুরি অবতরণ
করানো হল জরুরি অবতরণImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 12:50 PM
Share

হলদিয়া: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি। কোলাঘাটে জরুরি অবতরণ করাতে হল কপ্টার। মুখ্যমন্ত্রীর গন্তব্য ছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। তিনি কলকাতা থেকে কপ্টারে কেশপুরের উদ্দেশে রওনা দেন। কিন্তু বেলা ১২ টা নাগাদ হঠাৎই তাঁর কপ্টারে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। সে মুহূর্তে তিনি কোলাঘাটে ছিলেন। সেখানেই হেলিপ্যাডে নামানো হয় কপ্টার।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, কোলাঘাটেই কপ্টারের মেরামতি করা হবে। খতিয়ে দেখা হবে, ঠিক কোথায় কী সমস্যা রয়েছে। যদি কোলাঘাটে কপ্টারের যান্ত্রিক মেরামতি সম্ভব হয়, যদি এয়ারক্রাফ্ট মেকানিকরা সবুজ সঙ্কেত দেন, তাহলেই তিনি কপ্টারে কেশপুরের উদ্দেশে রওনা দেবেন। তা না হলে তিনি সড়ক পথেই যাবেন বলে আপাতত প্রশাসনিক সূত্রে খবর।

উল্লেখ্য, আজ শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করতেই ক্ষুদিরামের জন্মভিটে কেশপুরের মোহবনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।কেশপুরে ক্ষুদিরাম বসুর বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কেশপুরের মোহবনিতে ক্ষুদিরাম বসুর বাড়ি। আত্মবলিদান দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর।

কেশপুরের মুখ্যমন্ত্রীর সভা ঘিরে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা। প্রত্যন্ত গ্রাম মোহবনির বাসিন্দারা উন্নয়নের আশার আলো দেখছেন। মোহবনিতে ক্ষুদিরামের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর মুখ্যমন্ত্রী বাঁকুড়ার সভায় যোগ দেবেন ৷ সেই অনুযায়ী মোহবনির পাশেই বানানো হয়েছে অস্থায়ী হেলিপ্যাড । কয়েকদিন ধরেই তা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা । দফায় দফায় নিরাপত্তার দিকটা খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এসপিজি । কিন্তু তার আগেই যান্ত্রিক গোলযোগে মাঝপথে থামতে হল মুখ্যমন্ত্রীকে।

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা