Rahul Arunoday Banerjee: রাহুলের সঙ্গে ঠিক কী হয়েছিল? সেই মুহূর্তের ভিডিয়ো এবার এল পুলিশের হাতে! চাঞ্চল্যকর তথ্য

Rahul Arunoday Banerjee: পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, "প্রাথমিক পর্যায়ে তদন্ত হয়েছে। ওখানে যাঁরা যাঁরা সেই মুহূর্তে উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত হওয়ার পর যা যা করণীয় সেই ভিত্তিতে তদন্ত চলবে। শুটিংয়ের একটি ফুটেজ পেয়েছি। এখনও পর্যন্ত কোনও অভিযোগ আমরা পাইনি।"

Rahul Arunoday Banerjee: রাহুলের সঙ্গে ঠিক কী হয়েছিল? সেই মুহূর্তের ভিডিয়ো এবার এল পুলিশের হাতে! চাঞ্চল্যকর তথ্য
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 30, 2026 | 12:10 PM

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কীভাবে, তা নিয়ে একগুচ্ছ প্রশ্ন দানা বেঁধেছে। ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে একটি ফুটেজ। তাতে দেখা গিয়েছে, রাহুল জলে ভাসছিলেন, সেই ফুটেজে পরিষ্কার। এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সিরিয়ালের নাচের ভিডিয়ো শুট চলছিল। আচমকাই দুজনে একটি গর্তে পড়ে যান। শ্বেতাকে উদ্ধার করা গেলেও, রাহুল ধীরে ধীরে তলিয়ে যেতে থাকেন। তালসারি ও দিঘা পুলিশের যৌথ তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, “প্রাথমিক পর্যায়ে তদন্ত হয়েছে। ওখানে যাঁরা যাঁরা সেই মুহূর্তে উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের বয়ান রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত হওয়ার পর যা যা করণীয় সেই ভিত্তিতে তদন্ত চলবে। শুটিংয়ের একটি ফুটেজ পেয়েছি। এখনও পর্যন্ত কোনও অভিযোগ আমরা পাইনি।”

লাইফ সেভিং  জ্যাকেটের কোনও ব্যবস্থা ছিল কিনা, সে প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানিয়েছেন, ফুটেজে দেখা যায়নি। তবে বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এটা জানা গিয়েছে, জলে নেমে শুটিংয়ের অনুমতি ছিল না প্রশাসনের। স্থানীয় সোশ্যাইটিরও অনুমতি ছিল না। ভুটভুটি কিংবা নৌকাচালকের সংগঠনের তরফ থেকেও কোনও সহযোগিতা নেওয়া হয়নি।

তালসারির যে জায়গায় শুটিং চলছিল, স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সেটি বিপজ্জনক বলেই চিহ্নিত। সাধারণত সেখানে পর্যটকরা কিংবা বাইরের কেউ যান না। জনপ্রিয় প্রযোজনা সংস্থার সিরিয়ালের শুটিংয়ের ক্ষেত্রে কেন ন্যূনতম কোনও বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা ছিল না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Follow Us