AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে’, দুর্গা-কালীর কাছে কী প্রার্থনা করলেন শুভেন্দু?

Suvendu Adhikari on rape incident: রাজ্য সরকারকে তোপ দেগে তিনি বলেন, "মা আমাদের শক্তি দিক, যাতে আমরা নারী সুরক্ষা দিতে পারি। কন্যাদের সুরক্ষা দিতে পারি। মেয়েদের সুরক্ষার দায়িত্ব যদি তাঁরা নিজেরাই নেন, তাহলে আমরা আছি কী করতে? সরকার আছে কী করতে? ভারতকে আমরা মাতা বলি। কন্যা আমাদের রত্ন। তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের।"

Suvendu Adhikari: 'বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে', দুর্গা-কালীর কাছে কী প্রার্থনা করলেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Updated on: Oct 20, 2025 | 8:14 PM
Share

নন্দীগ্রাম: গত বছরের অগস্টে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়েছিল রাজ্য। কয়েকদিন আগে দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাজ্যে ধর্ষণের ঘটনা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয় বলে মন্তব্য করলেন তিনি। একইসঙ্গে নারীদের সুরক্ষার জন্য বিজেপিকে ক্ষমতায় আনার জন্য রাজ্যবাসীর কাছে আহ্বানও জানালেন।

সোমবার নন্দীগ্রামে একাধিক কালীপুজোর অনুষ্ঠানে যান শুভেন্দু। সেখানেই ধর্ষণের ঘটনা নিয়ে সরব হন। তিনি বলেন, “এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গিয়েছে। কোনও বোন, কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়্গটাও লাগবে। মা দুর্গার কাছেও প্রার্থনা করেছিলাম, মা তোমার ত্রিশূলটা দাও। তিলোত্তমা থেকে দুর্গাপুর মেডিক্যাল কলেজ, আমাদের কোনও বোন, কোনও মেয়ে এই বাংলায় সুরক্ষিত নয়। মা দুর্গার ত্রিশূল আর মা কালীর খড়্গটা লাগবে এই ধর্ষকদের শেষ করার জন্য। এই প্রার্থনাই মায়ের কাছে করছি।”

রাজ্য সরকারকে তোপ দেগে তিনি বলেন, “মা আমাদের শক্তি দিক, যাতে আমরা নারী সুরক্ষা দিতে পারি। কন্যাদের সুরক্ষা দিতে পারি। মেয়েদের সুরক্ষার দায়িত্ব যদি তাঁরা নিজেরাই নেন, তাহলে আমরা আছি কী করতে? সরকার আছে কী করতে? ভারতকে আমরা মাতা বলি। কন্যা আমাদের রত্ন। তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের।”

আর কয়েকমাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করতে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন শুভেন্দু। বলেন, “আগামী কয়েকমাসে যে সুযোগটা আসছে, মানুষ যদি সেটা কাজে লাগান, তাহলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো আমরাও মহিলাদের সুরক্ষা দিতে পারব।”

তৃণমূল অবশ্য বলছে, দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। সম্প্রতি প্রকাশিত ২০২৩ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB)-র রিপোর্ট তুলে ধরছে তারা। যে রিপোর্টে বলা হয়েছে, দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা।

Follow Us