AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Accident News: লরির ধাক্কায় থেঁতলে গেল টোটো-মোটরসাইকেল, ছিটকে পড়লেন রক্তাক্ত যাত্রীরা, মৃত একাধিক

Accident News: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বরাকরের দিকে লরিটি দ্রুত বেগে যাচ্ছিল। সেই সময় প্রথমে একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে লরিটি। টোটো ছিটকে পড়ে রাস্তার একদিকে। তারপর ধাক্কা মারে মোটরসাইকেলে।

Accident News: লরির ধাক্কায় থেঁতলে গেল টোটো-মোটরসাইকেল, ছিটকে পড়লেন রক্তাক্ত যাত্রীরা, মৃত একাধিক
মর্মান্তিক দুর্ঘটনা পুরুলিয়ায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2024 | 9:42 AM
Share

পুরুলিয়া: রাতের অন্ধকারে মর্মান্তিক পথ দুর্ঘটনা পুরুলিয়ায়। একটি লরির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের, আহত ৬। একে একে টোটো ও মোটরসাইকেলে ধাক্কা মারে লরি। তারপরই সোজা বেরিয়ে যায়। পুরুলিয়ার থেকে বরাকরের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারে বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। তখন টোটোর যাত্রীরা পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। এরপর খবর পেয়ে পুলিশ যায় ও যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে নিতুড়িয়া থানা অন্তর্গত পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ভামুরিয়া মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বরাকরের দিকে লরিটি দ্রুত বেগে যাচ্ছিল। সেই সময় প্রথমে একটি যাত্রী বোঝাই টোটোকে ধাক্কা মারে লরিটি। টোটো ছিটকে পড়ে রাস্তার একদিকে। তারপর ধাক্কা মারে মোটরসাইকেলে। পথচারীদেরও ধাক্কা মারে লরিটি। ঘটনায় আহত হন ১১ জন।

গুরুতর আহত অবস্থায় দু’জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়। ঘটনায় ঘাতক লরিটিকে আটক করে নিতুড়িয়া থানার পুলিশ। ঘটনার পর যান নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কয়েকদিন আগেই একইভাবে দুর্ঘটনা ঘটেছে শ্রীরামপুরে। শ্রীরামপুরের বাঙ্গিহাটি দিল্লি রোডে একটি লরি পিষে দেয় টোটো-কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জন যাত্রীর।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো