AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: টাকা খেয়ে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে পুলিশ, নিরাপত্তারক্ষীর মৃত্যুতে তপ্ত এলাকা

Purulia: সেই সময় নিরাপত্তারক্ষীদের তাবুতে থাকা ২নিরাপত্তা কর্মীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত মাহাতো নামে ১নিরাপত্তা কর্মীর। অন্য ১জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে নিরাপত্তাকর্মীরা।

Purulia: টাকা খেয়ে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে পুলিশ, নিরাপত্তারক্ষীর মৃত্যুতে তপ্ত এলাকা
দুর্ঘটনায় মৃত্য়ু নিরাপত্তারক্ষীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 30, 2024 | 9:09 AM
Share

 পুরুলিয়া:  নির্মীয়মাণ জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক জনের। ঘটনাকে ঘিরে উত্তেজনা পুরুলিয়া ১নম্বর ব্লকের সোনাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের চাকদা গ্রামের পাশে। জানা গিয়েছে, ভোর রাত আনুমানিক ৩টের সময় জামশেদপুর-ধানবাদ ৩২ নম্বর নির্মীয়মাণ জাতীয় সড়কে একটি ট্রেলার ঢুকে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমিত মাহাতো। তিনি একজন নিরাপত্তারক্ষী

সেই সময় নিরাপত্তারক্ষীদের তাবুতে থাকা ২নিরাপত্তা কর্মীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমিত মাহাতো নামে ১নিরাপত্তা কর্মীর। অন্য ১জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে নিরাপত্তাকর্মীরা। খবর পেয়ে মৃতের পারিবারের লোকজন গিয়ে দেহ নিয়ে রাস্তায় বসে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টামনা থানার পুলিশ।

নিরাপত্তা কর্মী ও পারিবারের অভিযোগ নির্মীয়মাণ রাস্তায় কীভাবে একটি ট্রেলার ঢুকে পড়ে, সেই নিয়েই প্রশ্ন তুলছে। পুলিশের বিরুদ্ধে নিরাপত্তা কর্মীদের অভিযোগ, পয়সা নিয়ে পুলিশ এই রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভও দেখান তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত হন পুরুলিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দত্ত। তিনি মৃতের পারিবারের সঙ্গে কথা বলেন। আপাতত পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও ‘টাকা খাওয়ার’ বিষয়টি নিয়ে মুখ খোলেনি পুলিশ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?