AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: ৯ কোটি টাকায় বদলে গেল বাংলার এই স্টেশন, চেনাই দায়, খুশি বাসিন্দারা

দীর্ঘদিন ধরে এই পথে যাতায়াত করেন, তাঁরা বরাভূম স্টেশনকে নতুন রূপে দেখে একেবারে চমকে উঠছেন। ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম, প্রশস্ত ওভারব্রিজ, লিফটের ব্যবস্থা, দেওয়াল জুড়ে গ্রামীণ সংস্কৃতি থেকে শুরু করে গ্রামীণ জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে গোটা স্টেশন চত্বরে। রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা।

Purulia: ৯ কোটি টাকায় বদলে গেল বাংলার এই স্টেশন, চেনাই দায়, খুশি বাসিন্দারা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 3:57 PM
Share

পুরুলিয়া: দেশ জুড়ে একের পর এক স্টেশনের চেহারাই বদলে দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলার একাধিক স্টেশন। কিছুদিন আগেই মালদহ স্টেশনের উদ্বোধন করা হয়েছে। আর এবার পুরুলিয়ার বরাভূম। পুরুলিয়া-চান্ডিল রেলপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন বরাভূম। সেই স্টেশনকেই ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় সাজানো হয়েছে।

রেল সূত্রে খবর, আগামী ১৪ মার্চ স্টেশন উদ্বোধন হওয়ার কথা। একেবারে নতুন সাজে সেজে উঠছে এই বরাভূম স্টেশন। এই রেলপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেশনটির এমন সংস্কারের কাজ দেখে খুশি এলাকার মানুষ। তবে কেউ কেউ দাবি তুলেছেন ট্রেন পরিষেবা উন্নত করা দরকার।

Large Image Rail Station 2

প্রশাসনিক ক্ষেত্রে নাম বলরামপুর ব্লক। রেলের খাতায় সেটাই বরাভূম স্টেশন। এই স্টেশনের ওপর বলরামপুর ছাড়াও বাগমুন্ডি ও বরাবাজার ব্লকের মানুষও নির্ভরশীল। এই স্টেশন দিয়ে দূরপাল্লার বহু গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে। যাঁরা দীর্ঘদিন ধরে এই পথে যাতায়াত করেন, তাঁরা বরাভূম স্টেশনকে নতুন রূপে দেখে একেবারে চমকে উঠছেন। ঝাঁ চকচকে প্ল্যাটফর্ম, প্রশস্ত ওভারব্রিজ, লিফটের ব্যবস্থা, দেওয়াল জুড়ে গ্রামীণ সংস্কৃতি থেকে শুরু করে গ্রামীণ জীবনযাত্রার ছবি ফুটে উঠেছে গোটা স্টেশন চত্বরে। রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা।

Large Image Rail Station 3

প্রতিবন্ধী মানুষদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। পানীয় জলের ব্যবস্থা, টিকিট কাউন্টার, সিঁড়ি প্রভৃতির সবকিছুই নতুন করে করা হয়েছে। বরাভূম স্টেশনের এই পরিবর্তন দেখে এলাকার মানুষ খুশি হয়েছেন।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?