এক প্যাকেট সিগারেটের থেকেও সস্তা! মাসে মাত্র ৫৫ টাকা জমালেই অবসরের পর পাবেন পেনশন, সরকারি এই স্কিম সম্পর্কে জানেন?
Investment Plan: মূলত অসংগঠিত ক্ষেত্র, কৃষকদের জন্য এই স্কিম তৈরি করা। যারা ইপিএফ, গ্রাজুয়িটির মতো সুবিধা পান না, তাদের আর্থিক সুরক্ষা দেওয়া হয় এই স্কিমে। অবসরের পর আর্থিক সুবিধা পাওয়া যায় এই স্কিমে। মাত্র ১৮ বছর বয়স থেকে এই স্কিমে বিনিয়োগ শুরু করা যায়।

নয়া দিল্লি: ভবিষ্যতে সঞ্চয়ের জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা জমাতেই হবে, এমন কথা নেই। অতি সামান্য টাকা জমিয়েও অবসরের ফান্ড তৈরি করা যায়। অবসরের পর মাসে মাসে পেনশনও পাওয়া যায়। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষ আর্থিক স্কিম। এর নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মন্ধন (PM-SYM) যোজনা।
মূলত অসংগঠিত ক্ষেত্র, কৃষকদের জন্য এই স্কিম তৈরি করা। যারা ইপিএফ, গ্রাজুয়িটির মতো সুবিধা পান না, তাদের আর্থিক সুরক্ষা দেওয়া হয় এই স্কিমে। অবসরের পর আর্থিক সুবিধা পাওয়া যায় এই স্কিমে। এই পেনশন স্কিমে ন্যূনতম তিন হাজার টাকা পেনশন পাওয়া যায় ৬০ বছর পার করার পর। মাত্র ১৮ বছর বয়স থেকে এই স্কিমে বিনিয়োগ শুরু করা যায়। তাও আবার মাসে মাত্র ৫৫ টাকা করে বিনিয়োগ করেই। যে পরিমাণ টাকা বিনিয়োগ করেন, সরকারের তরফেও সম পরিমাণ টাকা বিনিয়োগ করে।
কারা আবেদন করতে পারবেন?
অসংগঠিত ক্ষেত্রের কর্মী, যাদের মাসিক আয় ১৫ হাজার টাকার বেশি নয়, তারা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
- কৃষক
- হকার
- রিক্সাচালক
- নির্মাণ কর্মী
- টেলর
- প্লাম্বার
- ড্রাইভার
- পরিচারক/পরিচারিকা
- মুচি
- ধোপা
- বিড়ি শ্রমিক
- হ্য়ান্ডলুম ও পাওয়ারলুম কর্মী
- মিড ডে মিল কর্মী
- বয়সসীমা-
আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছর হতে হবে।
বিনিয়োগের হিসাব-
কত বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করছেন, তার উপরে নির্ভর করছে কত টাকা বিনিয়োগ করতে হবে-
- ১৮ বছর বয়সী- মাসে ৫৫ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ১৯ বছর বয়সী- মাসে ৫৮ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২০ বছর বয়সী- মাসে ৬১ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২১ বছর বয়সী- মাসে ৬৪ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২২ বছর বয়সী- মাসে ৬৮ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২৩ বছর বয়সী- মাসে ৭২ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২৪ বছর বয়সী- মাসে ৭৬ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২৫ বছর বয়সী- মাসে ৮০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২৬ বছর বয়সী- মাসে ৮৫ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২৭ বছর বয়সী- মাসে ৯০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২৮ বছর বয়সী- মাসে ৯৫ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ২৯ বছর বয়সী- মাসে ১০০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩০ বছর বয়সী- মাসে ১০৫ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩১ বছর বয়সী- মাসে ১১০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩২ বছর বয়সী- মাসে ১২০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩৩ বছর বয়সী- মাসে ১৩০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩৪ বছর বয়সী- মাসে ১৪০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩৫ বছর বয়সী- মাসে ১৫০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩৬ বছর বয়সী- মাসে ১৬০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩৭ বছর বয়সী- মাসে ১৭০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩৮ বছর বয়সী- মাসে ১৮০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৩৯ বছর বয়সী- মাসে ১৯০ টাকা করে বিনিয়োগ করতে হবে।
- ৪০ বছর বয়সী- মাসে ২০০ টাকা টাকা করে বিনিয়োগ করতে হবে।
