Sandeshkhali: রান্নাঘরের আলোই দিচ্ছে সূত্র, সরবেরিয়ায় শাহজাহানের টাওয়ার লোকেশন কোথায়? কী পেল ED?
Sandeshkhali: কেন বন্ধ ছিল শাহজাহানের বাড়ির কোলাপসিবল গেট? শাহজাহানের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে কী পেল ইডি? একা
সন্দেশখালি: ইডি-র তল্লাশি অভিযানের সময় সময় কোথায় ছিলেন শেখ শাহজাহান? সরবেরিয়ার বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান? শাহজাহানের মোবাইলের টাওয়ার লোকেশন কী দেখাচ্ছিল? কেন বন্ধ ছিল শাহজাহানের বাড়ির কোলাপসিবল গেট? শাহজাহানের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে কী পেল ইডি? সরবেরিয়ার নজিরবিহীন ঘটনার পর উঠে আসছে একাধিক প্রশ্ন। আকুঞ্জবেরিয়ায় হলুদ রঙা বাড়ি এখন থমথমে। বাড়ির ভিতরে রান্নাঘরের আলো এখনও জ্বলছে। আর বাইরে লাগানো আলোও জ্বলছে। কলাপসিবল গেটে তালা ঝুলছে। সামনে পর্দা টানানো। ডাক পেয়ে সাড়া পাওয়া যায়নি কারোর। আকুঞ্জবেরিয়া এলাকার পরপর চারটি বাড়ি রয়েছে। তিনটি বাড়ি ভাইয়ের।
পাশেই একটা নীল রঙা বাড়ি। তা প্রাসাদপম। গ্লাস ডোর ব্যাককনি। ঝা চকচকে দামী মার্বেল, টাইলসে মোড়া গোটা বাড়ি। সেটি শেখ শাহজাহানের আরেক ভাইয়ের। প্রত্যেকটি বাড়ির সামনেই পৌঁছে গিয়েছিলেন TV9 বাংলার প্রতিনিধি। প্রত্যেকটি বাড়িরই কলাপসিবল গেট টেনে তালা লাগানো রয়েছে। দরজা খোলা। সামনের পর্দা সরালে ভিতরের ছবি ধরা পড়ছে।
দেখা যাচ্ছে, একেবারেই অবিন্যস্ত অবস্থাতেই পড়ে রয়েছে বাড়িগুলি। খাটের ওপর তখনও ছিল বাচ্চাদের বই খাতা ছড়ানো. রান্নাঘরে হাড়ি চড়ানো। ঘরে ঢোকার মুখে জুতোও খোলা অবিন্যস্তভাবে কিংবা বাড়ির বাইরে জামাকাপড়, জুতো শুকোতে দেওয়া তখনও। অর্থাৎ যে যেরকম পরিস্থিতিতে ছিলেন, সে ভাবেই বাড়ি ছেড়েছেন। প্রতিটি বাড়ির সদস্যদের ক্ষেত্রেই দৃশ্যত তা প্রমাণিত।
ইডি দাবি করেছে, শুক্রবার সকালে যখন তল্লাশি চালানো হয়েছে, বাড়ির গেটে বাইরে থেকে তালা লাগানো থাকলেও ভিতরে ছিলেন শেখ শাহজাহান। আর সেই তালা ভাঙতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। তখনই হামলা। তবে কি ইডি আধিকারিক-CRPFএর ওপর হামলা চালিয়ে, নজর এদিকে ঘুরিয়ে রেখে পিছনে থেকে শাহজাহান ও তাঁর পরিবারের সদস্যদের পালিয়ে যাওয়ার পথ প্রশস্ত করেছিল? ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে, কোথায় শাহজাহানের ‘লোকেশন’?
