AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari’s Secretary Shot Dead: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মাথায় পরপর তিনটি গুলি, খুনের অভিযোগ

Chandranath Rath: চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ, থাকতেন মধ্যমগ্রামে। শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বলেই জানা যাচ্ছে। বুধবার রাতে কাজের সূত্রে বারাসতের দিকে যাচ্ছিলেন, সেই সময়ই এই ঘটনা ঘটে। এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

Suvendu Adhikari's Secretary Shot Dead: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মাথায় পরপর তিনটি গুলি, খুনের অভিযোগ
গুলিবিদ্ধ শুভেন্দুর আপ্তসহায়কImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2026 | 12:04 AM
Share

মধ্যমগ্রাম: গুলিবিদ্ধ শুভেন্দু অধিকারীর (Suvdenu Adhikari) আপ্তসহায়ক। চন্দ্রনাথ রথ নামে ওই ব্যক্তির মাথায় পরপর তিনটি গুলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, ভবানীপুরের জয়ী প্রার্থী শুভেন্দ অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই চন্দ্রনাথ। বিগত পাঁচ বছর ধরে তিনিই শুভেন্দুর সব কাজকর্মের দায়িত্বে ছিলেন। কার্যত ছায়াসঙ্গী ছিলেন তিনি।

কী ঘটেছিল মধ্য়মগ্রামে

গাড়ির কাচ ভেদ করে পরপর তিনটি গুলি লাগে চন্দ্রনাথের শরীরে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, একটি বাইক থেকে গুলি করা হয়েছে। সেই গাড়ির ছবিও সামনে এসেছে, যার কাচে তিনটি বুলেটের চিহ্ন স্পষ্ট। আরও জানা যাচ্ছে যে বাইকের কোনও নম্বর প্লেট ছিল না। বাইকে কারা ছিলেন? দুষ্কৃতীরা আসলে কারা, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। আততায়ীদের মাথায় হেলমেট ছিল।

মধ্য়মগ্রামের দোহাড়িয়ার কাছে গাড়িটিকে থামানো হয়। তারপর কাচ ভেদ করে গুলি করা হয় চন্দ্রনাথকে। জানা গিয়েছে চণ্ডীতলার বাসিন্দা চন্দ্রনাথ মধ্যমগ্রামে থাকতেন। এদিন কাজের সূত্রে মধ্যমগ্রাম থেকে বারাসতের দিকে যাচ্ছিলেন। তখনই কেউ বা কারা বাইকে এসে গাড়িটি থামিয়ে গুলি করা হয়। গুলি লাগে মাথায় ও পেটে। গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। এসএসকেএমে চিকিৎসা চলছে তাঁর।

Large Image Chandranath Rath

এই গাড়িতে ছিলেন চন্দ্রনাথ

কে এই চন্দ্রনাথ

শুভেন্দুর ছায়াসঙ্গী ছিলেন চন্দ্রনাথ। শুভেন্দুর হয়ে কারও সঙ্গে যোগাযোগ করাই হোক, বা সভামঞ্চের তদারকি করা, সবটাই সামলাতেন চন্দ্রনাথ। সদ্য নির্বাচন শেষ হয়েছে। পুরো নির্বাচনেও শুভেন্দুর ব্যক্তিগত বা রাজনৈতিক সব কাজই সামলাতেন এই ব্যক্তি।

মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ভবানীপুরে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। জয়ে হয়েছেন নন্দীগ্রামেও। আগামী ৯ মে সরকার গঠন করবে বিজেপি। মুখ্যমন্ত্রীর নাম এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য নামের তালিকায় শুভেন্দুকেই সবার আগে রাখা হচ্ছে। আর সেই শুভেন্দুর আপ্তসহায়কের উপরই এই হামলা, বড় প্রশ্ন তুলে দিয়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপির একাধিক নেতা। সদ্য নির্বাচিত প্রার্থীরাও উপস্থিত রয়েছেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে পৌঁছবেন বলে জানা যাচ্ছে।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.