AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur: ধারে দিয়েছিলেন ৮০ হাজার টাকার মাল, প্রতিদানে ব্যবসায়ীকে দিতে হল কান

Baruipur: আক্রান্ত ব্যবসায়ীর কাছ থেকে ইমারতি দ্রব্যের মাল নিয়েছিলেন সাকিল মিস্ত্রি নামের এক ব্যক্তি। তিনি বকেয়া ৮০ হাজার টাকা বারবার চাওয়া সত্ত্বেও দিচ্ছিলেন না বলে অভিযোগ। টাকা আদায়ের জন্য সাকিলকে বারবার চাপ দিচ্ছিলেন ব্যবসায়ী।

Baruipur: ধারে দিয়েছিলেন ৮০ হাজার টাকার মাল, প্রতিদানে ব্যবসায়ীকে দিতে হল কান
আক্রান্ত ব্যবসায়ী Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 23, 2024 | 1:38 PM
Share

বারুইপুর:  বকেয়া টাকা চাওয়ায় মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হল এক ব্যবসায়ীকে। তাঁর স্ত্রীকেও শ্লীলতাহানি করার অভিযোগ। ঘটনাটি সোনারপুর থানা এলাকায়। ঘটনায় আক্রান্ত ব্যবসায়ীর মাথায় তিনটি সেলাই এবং কানে দুটি সেলাই পড়েছে। অভিযুক্তরা প্রাণনাশেরও হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, আক্রান্ত ব্যবসায়ীর কাছ থেকে ইমারতি দ্রব্যের মাল নিয়েছিলেন সাকিল মিস্ত্রি নামের এক ব্যক্তি। তিনি বকেয়া ৮০ হাজার টাকা বারবার চাওয়া সত্ত্বেও দিচ্ছিলেন না বলে অভিযোগ। টাকা আদায়ের জন্য সাকিলকে বারবার চাপ দিচ্ছিলেন ব্যবসায়ী। অভিযোগ, রবিবার সাকিল দলবল নিয়ে ব্যবসায়ীর ওপর চড়াও হন।

ব্যবসায়ীকে বেধড়ক মারধরের পর ধারাল অস্ত্র দিয়ে তাঁর কানও কেটে নেওয়া হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রীও। তাঁর শ্লীলতাহানি করে অভিযুক্তরা। ব্যবসায়ীর দাবি, এই ঘটনায় সাকিল মিস্ত্রি ছাড়াও সাহিল মিস্ত্রি, তাহির হোসেন, জামাল উদ্দিন নামে আর কয়েকজন জড়িত। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী।  অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের