AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur case: ‘বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে…’, এনকাউন্টারের খবর শুনে অভিযুক্তের মা বললেন ‘খুব ভালো হয়েছে’

Baruipur encounter accused mother reaction: অপরাধের পুনর্নির্মাণের জন্য পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্তকে নিয়ে বারুইপুরের সূর্যপূরে নিয়ে গিয়েছিল। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করা হয়।

Baruipur case: 'বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে...', এনকাউন্টারের খবর শুনে অভিযুক্তের মা বললেন 'খুব ভালো হয়েছে'
কী বলছেন এনকাউন্টারে নিহত অভিযুক্তের মা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 9:59 AM
Share

বারুইপুর: পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডে অন্যতম এক অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল ওই অভিযুক্ত। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। ছেলের মৃত্যুর খবর পুলিশের কাছ থেকে পেয়েছেন মৃত অভিযুক্তের মা। ছেলের মৃত্যুতে দুঃখিত নন তিনি। স্পষ্ট জানালেন, ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি।

কী বললেন এনকাউন্টারে মৃত অভিযুক্তের মা?

নাবালিকাকে ধর্ষণ ও খুনে তাঁর ছেলে গ্রেফতার হওয়ার পরই অন্যতম এই অভিযুক্তের মা জানিয়েছিলেন, ছেলের শাস্তি হোক। এদিন পুলিশের কাছ থেকে ছেলের মৃত্যুর খবর পেয়ে টিভি৯ বাংলাকে তিনি বলেন, “পুলিশ এসে বলে গেল, মারা গিয়েছে। কীভাবে মারা গিয়েছে বলেনি। পুলিশ শুধু বলে গেল, মৃতদেহ বারুইপুর হাসপাতালে রয়েছে। দেখবেন যদি চলুন।”

তবে ছেলের মৃতদেহ তিনি দেখতে যাবেন না বলে জানালেন। পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ছেলের মৃত্যু হয়েছে জানতে পেরে তিনি বলেন, “ঠিক হয়েছে। ভালো হয়েছে। আমি এখন বলছি, ওর মৃতদেহ আনার কেউ নেই। দেখার কেউ নেই। পুলিশ যা করার করুক। ও যা কর্ম করেছে, তাতেই মৃত্যু হয়েছে। খুব ভালোই হয়েছে। আর দেখে কী করব। ও যদি সুখে শান্তিতে মরত, তাহলে দেখতাম।” ছেলের মৃত্যুতে তিনি কষ্ট পাননি জানিয়ে বলেন, “বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে মরেছে। ও তেমন মরেছে। আমার একদম দুঃখ নেই।”

প্রসঙ্গত, পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপরাধের পুনর্নির্মাণের জন্য পুলিশ গতকাল, মঙ্গলবার রাতে অভিযুক্তকে নিয়ে বারুইপুরের সূর্যপূরে নিয়ে গিয়েছিল। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্তকে মৃত বলে ঘোষণা করা হয়।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন