AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: পুজোর আগেই মেরামত করে ফেলতে হবে রাস্তা, সচিবদের কড়া নির্দেশ শুভেন্দুর

Kolkata: একই সঙ্গে আগামী ১৬ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবস পালন হবে বলেও সচিবদের বৈঠকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা আয়ুষ্মান ভারত কর্মসূচির আওতায় আসবে না, তাঁদের ওই দিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কর্মসূচির আওতায় আনা হবে।

Suvendu Adhikari: পুজোর আগেই মেরামত করে ফেলতে হবে রাস্তা, সচিবদের কড়া নির্দেশ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: West Bengal Assembly
| Edited By: | Updated on: Jul 28, 2026 | 7:06 PM
Share

কলকাতা: রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তার হাল অত্যন্ত খারাপ। বাদ নয় কলকাতাও। তিলোত্তমার বিভিন্ন রাস্তা খানা-খন্দে ভরা। যার জেরে প্রবল অসুবিধায় পড়তে হয় স্থানীয় মানুষজনকে। এবার রাস্তা নিয়ে কড়া বার্তা দিল শুভেন্দুর সরকার। দুর্গাপুজোর আগেই রাস্তা ঠিক করতে হবে রাস্তা। সচিবদের বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বর্ষা আসার পরপরই একাধিক রাস্তার বেহাল অবস্থা ৷ শুভেন্দু অধিকারী বলেন, “সঠিকভাবে টেন্ডার করতে হবে। ১০ অক্টোবরের মধ্যেই সব রাস্তা ঠিক করার কাজ সেরে ফেলতে হবে। এর জন্য পূর্ত দফতরকে ৫০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। এর আগের সরকার ভেন্ডারদের ঠকিয়েছে। ওদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে হবে।” খবর নবান্ন সূত্রে।

একই সঙ্গে আগামী ১৬ অগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারত দিবস পালন হবে বলেও সচিবদের বৈঠকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাঁরা আয়ুষ্মান ভারত কর্মসূচির আওতায় আসবে না, তাঁদের ওই দিন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কর্মসূচির আওতায় আনা হবে। উল্লেখ্য, এ দিকে, রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর সোমবারই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY) চালু হল। মূলত,যে সকল পরিবারগুলি ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না, অথচ স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন তাঁদের জন্যই স্বাস্থ্য বিমা চালু করল সরকার।

Follow Us