Lovely Maitra Bangladesh vote post: লাভলির পোস্টে বাংলাদেশ ভোট হ্যাশট্যাগ! তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

Lovely Maitra's Controversical Post: প্রসঙ্গত লাভলি মৈত্রের ফেসবুক থেকে একটি পোস্ট করা হয়। তাতে লেখা ছিল, "সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।" এই ক্যাপশনের নীচেই কয়েকটি 'কি ওয়ার্ডস' 'হ্যাশট্যাগ' হিসাবে ব্যবহার করা হয়। তাতে দেখা যায় একটিকে '#বাংলাদেশভোট' রয়েছে।

Lovely Maitra Bangladesh vote post: লাভলির পোস্টে বাংলাদেশ ভোট হ্যাশট্যাগ! তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
লাভলি মৈত্র, সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 07, 2026 | 3:34 PM

দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বিধানসভা নির্বাচনকে বাংলাদেশের ভোট বলে প্রচার! সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের নির্বাচনী পোস্ট সামনে এনে অভিযোগ বিজেপির। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের খোঁচা, এমন মন্তব্য কোনও ভুল নয়। ভয়ানক প্রবণতার প্রতিফলন। বাংলার ভোটকে বাংলাদেশের ভোট বলে প্রচার করা! পশ্চিমবঙ্গ সম্পর্কে এটাই কি তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি? প্রশ্ন তুলে তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্রের। যদিও বিতর্কের মুখে নিজের পোস্ট মুছে দিয়েছেন লাভলি।

প্রসঙ্গত, লাভলি মৈত্রের ফেসবুক থেকে একটি পোস্ট করা হয়। তাতে লেখা ছিল, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।” এই ক্যাপশনের নীচেই কয়েকটি ‘কি ওয়ার্ডস’ ‘হ্যাশট্যাগ’ হিসাবে ব্যবহার করা হয়। তাতে দেখা যায় একটিকে ‘#বাংলাদেশভোট’ রয়েছে।

লাভলি মৈত্রের পোস্ট

সেটিকেই তুলে ধরে বিজেপি। তাঁর প্রতিদ্বন্দ্বী সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “বুঝতে পারছি না, ও কি বাংলাদেশে লড়ছে? নাকি পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করার এখনও স্বপ্ন দেখছে? ভোট তো বেশি পাবে না, এসআইআর-এ অনেক নাম বাদ গিয়েছে। কিন্তু এখনও হয়তো ও ভাবছে, ওখান থেকেই বাংলাদেশিরা ভোট দেবে ওকে।”

বিষয়টি নিয়ে সরসারি মুখ্যমন্ত্রীকেই খোঁচা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। এটা পরিষ্কার এজেন্ডা।”

বিষয়টি নিয়ে চড়েছে রাজনৈতিক পারদ। তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত বলেন, “লাভলির পোস্টে যে হ্যাশট্যাগ নিয়ে বিতর্ক, আসলে এখন সব দলেরই সব প্রার্থীদেরই কিছু ছেলে থাকে, যারা সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করে। সে এটা করছে। আমি সাফাই দিচ্ছি না। তবে বিজেপি তো একটা নন ইস্যুকে ইস্যু তৈরি করছে, সেই সুযোগটাই বা কেন দেব?”

Follow Us