AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budge Budge: টাকা চেয়ে না পাওয়ায় মদের বোতল ভেঙে গলায় ‘ঢোকাল’ দুই মদ্যপ

Budge Budge: সোমবার রাত এগারোটার সময় দুই মদ্যপ যুবক রাস্তার তাঁর পথ আটকায়। তাঁর কাছ থেকে টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় তাঁদের হাতে থাকা বোতল ভেঙে সুজিতের গলায় ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।

Budge Budge: টাকা চেয়ে না পাওয়ায় মদের বোতল ভেঙে গলায় 'ঢোকাল' দুই মদ্যপ
শোরগোল এলাকায় Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 30, 2024 | 2:20 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা:  দুই মদ্যপ যুবক টাকা না পেয়ে বোতল ভেঙে দোকানের কর্মচারী গলায় ঢুকিয়ে খুনের চেষ্টার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ফায়ার স্টেশনের সামনে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, আক্রান্তের নাম সুজিতকুমার দাস (৬০)।  তিনি বজ বজের একটি ওষুধ দোকানে  চার বছর ধরে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত এগারোটার সময় দুই মদ্যপ যুবক রাস্তার তাঁর পথ আটকায়। তাঁর কাছ থেকে টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়ায় তাঁদের হাতে থাকা বোতল ভেঙে সুজিতের গলায় ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। আর্তনাদ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় দোকানিরা। অনেকে চলে এলে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তরা। সুজিতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় ২৩ থেকে ২৪ টি সেলাই পড়ে। ওই ব্যক্তির টাকা না থাকার কারণে হামলা চালায় বলে অভিযোগ।

গোটা ঘটনায় বজবজ থানায় অভিযোগ দায়ের করেছেন সুজিত যে দোকানে কাজ করেছেন, সেই দোকানের মালিক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ